• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
কবিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব পরিচালক পদপ্রার্থী নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড জনতা বাজার এজেন্ট আউটলেট উদ্বোধন নোয়াখালীতে ব্র্যাক অফিসে কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার বাজার:বেক্সিমকো লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি সহ ১২টি কোম্পানি ব্যতীত অন্য সকল কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার!

রিপোর্টারের নাম / ১৪৩ বার
আপডেট সময় :: সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

কবিরহাট নিউজ, নিজস্ব প্রতিবেদক।
সোমবার ২২ শে জানুয়ারি ২০২৪ ইং,
২২:৪৫ অপরাহ্ন।

বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে শেয়াববাজারে সূচকের পতন ঠেকাতে ২০২১ সালের জুলাই শেষে প্রতিটি শেয়ারের ফ্লোর প্রাইস নির্ধারণ করে বিএসইসি। ফ্লোর প্রাইস ছিল ঐ বছরের ২৮ জুলাই ও তার আগের চার দিনের ক্লোজিং প্রাইসের গড়।

এর পর ২০২২ সালের ডিসেম্বর মাসে বাজারে স্থিতিশীলতা আনতে ১৬৯টি কোম্পানির ফ্লোর প্রাইস তুলে নেয়া হয়েছিল।
কিন্তু নিম্নমুখী পরিস্থিতি সামাল দিতে ২০২৩ সালের মার্চে আবার ১৬৯টি কোম্পানির ফ্লোর প্রাইস চালুর সিদ্ধান্ত নেয়া হয়। এরপর থেকেই সব শেয়ারে ফ্লোর প্রাইস ছিল।

দীর্ঘদিন মন্দা পরিস্থিতির পর গত ১৮ই জানুয়ারি বৃহস্পতিবার পুঁজিবাজারে কর্মচঞ্চলতা ফেরাতে ৩৫টি কোম্পানির ব্যতীত অন্য সব শেয়ারগুলোর ফ্লোর প্রাইস তুলে নিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর রবিবার সূচকে নির্মমুখী অবস্থা বিরাজ করলেও সোমবার শেয়ার বাজারের সূচকের কিছুটা উত্থান হলে আগামীকাল ২৩ শে জানুয়ারি মঙ্গলবার থেকে আনোয়ার গ্যালভানাইজিং, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, বেক্সিমকো, বিএসআরএম লিমিটেড, গ্রামীণফোন, ইসলামী ব্যাংক, কেপিসিএল, মেঘনা পেট্রোলিয়াম, ওরিয়ন ফার্মা, রেনেটা, রবি ও শাহজিবাজার পাওয়ার সহ ১২ টি শেয়ার ব্যতীত বাকি ২৩ টি শেয়ারের ফ্লোর প্রাইস বাতিল করার ঘোষণা দেয় ।

আজ ২২ জানুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

এতে বলা হয়, পুঁজিবাজারের আরও ২৩টি কোম্পানির শেয়ার লেনদেনে ফ্লোর প্রাইস তুলে নেয়া হলো। আর ফ্লোর প্রাইসের আওতায় থাকা বাকি ১২ প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়া হবে।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ১২ টি কোম্পানি বাদে অন্যান্য কোম্পানির ক্ষেত্রে সার্কিট ব্রেকারের ঊর্ধ্বসীমা ও নিম্ন সীমা প্রযোজ্য হবে। যা ২৩ জানুয়ারি থেকে কার্যকর হবে।নিজস্ব প্রতিবেদক: কবিরহাট নিউজ।

 

কবিরহাট নিউজের নিয়মিত সংবাদ আপডেট পেতে ভিজিট করুন www.kabirhatnews.com
এছাড়াও কবিরহাট নিউজের ফেসবুক ফেসবুক পেইজে ফলো করুন: ­https://www.facebook.com/kabirhat.news?mibextid=ZbWKwL

 


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/