• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব পরিচালক পদপ্রার্থী নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড জনতা বাজার এজেন্ট আউটলেট উদ্বোধন নোয়াখালীতে ব্র্যাক অফিসে কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার নোয়াখালীতে মা-নবজাতকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসক দম্পতির সর্বোচ্চ শাস্তির দাবি

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্ণামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন ও নোয়াখালী জেলার বাছাই পর্ব ম্যাচ অনুষ্ঠিত।

রিপোর্টারের নাম / ২৬৭ বার
আপডেট সময় :: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

কবিরহাট নিউজ, ১৪ ই ফেব্রুয়ারি ২০২৪ ইং,

২ :৩০ অপরাহ্ন।

অদ্য সকাল ১০:০০ ঘটিকায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্ণামেন্ট-২০২৪ এর নোয়াখালী পুলিশ লাইন্স মাঠে জমজমাট আয়োজনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান বিপিএম, পিপিএম, পুলিশ সুপার নোয়াখালী মহোদয়ের পক্ষে জনাব মোহাম্মদ ইব্রাহীম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),নোয়াখালী।

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্ণামেন্ট-২০২৪ এর নোয়াখালী জেলার বাছাই পর্ব ম্যাচ এ নোয়াখালী জেলার বিভিন্ন থানার টিম অংশগ্রহণ করে।

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্ণামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন ও বাছাই পর্বে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোর্তাহীন বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নোয়াখালী, জনাব মোহাম্মদ নাজমুল হাসান রাজিব পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল), নোয়াখালী সহ বিভিন্ন ইউনিট হতে আগত পুলিশ সদস্যগণ ও ক্রীড়ামোদি দর্শকবৃন্দ।

বাছাইপর্বে প্রদর্শিত নৈপুণ্যের উপর ভিত্তি করে নোয়াখালী জেলার বিভিন্ন থানা হতে ১৩ জন খেলোয়াড় বাছাই করা হবে । আগামী ১৮-২০ ফেব্রুয়ারি-২০২৪ চট্টগ্রামে অনুষ্ঠিতব্য চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্ণামেন্ট-২০২৪ এর মুল পর্বে নোয়াখালী জেলার এই কম্পোজিট কাবাডি টিম অংশগ্রহণ করবে।

সূত্র:

POLICE MEDIA CELL NOAKHALI

(14 FEBRUARY 2024)

 

মিজানুর রহমান “কিরন” কবিরহাট নিউজ।


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/