• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
কবিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনার শীর্ষে আরাফাতের রহমান হাসান সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন নাজমুল হুদা ফরহাদ সোনাইমুড়ীতে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন কবিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার

ভয়াবহ লোডশেডিং এর কারনে চরম দুর্ভোগে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার মানুষ!

রিপোর্টারের নাম / ২৮৩ বার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

ভয়াবহ লোডশেডিং এর কারনে চরম দুর্ভোগে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার মানুষ!

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ আসনের কবিরহাট উপজেলায় দৈনিক ১৬ থেকে ১৮ ঘন্টা বিদ্যুতের লোডশেডিং চলছে!

পবিত্র রমজানে কবিরহাট উপজেলার সব কটি ইউনিয়নে ইফতারের সময় বিদ্যুৎ থাকে না, সেহরীর সময় বিদ্যুৎ থাকে না, তারাবির সময় বিদ্যুৎ থাকে না।
এখন রাত ৪টা সেহরির সময় এখনো বিদ্যুৎ নাই!

সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে মানুষ বিদ্যুৎ না পেয়ে প্রতিবাদ জানাচ্ছে!

এ বিষয়ে কবিরহাট পল্লী বিদ্যুতের জিজিএম নিজাম সাহেব কে ফোন করলে বলেন বিদ্যুৎ না থাকলে আমি দিবো কোথা থেকে?
আমি নিজেই অন্ধকারে আছি।
আপনারা তো আমার কাছে বলতে পারছেন আমি কার কাছে বলব?

বললাম রোজার দিন মানুষ রাত এবাদত বন্দেগি করবে, তারাবীর নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, সেহরি খাবে অথচ আপনারা রাতের বেলা দুই ঘন্টা ও ঠিকমত বিদ্যুৎ দিতে পারছেন না।
তিনি উত্তর দিলেন বিদ্যুৎ দিয়ে কি করবেন?
গরমের মধ্যে অন্ধকারে এবাদত করলে সওয়াব বেশি হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে লিখছে, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং এলাকার এমপি।
তিনি এত বড় একজন নেতা, দেশের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি অথচ তার নির্বাচনী এলাকায় শত্রু ১৬ থেকে ১৮ ঘন্টা বিদ্যুৎ থাকে না ।
এটা আমাদের জন্য লজ্জার!

নিজস্ব প্রতিবেদক, কবিরহাট নিউজ।
৪ এপ্রিল, বৃহষ্পতিবার, পূর্বাহ্ন ৪:০০ ঘন্টা।


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/