• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন নাজমুল হুদা ফরহাদ সোনাইমুড়ীতে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন কবিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব পরিচালক পদপ্রার্থী নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড

সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন নাজমুল হুদা ফরহাদ

রিপোর্টারের নাম / ১১ বার
আপডেট সময় :: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

নোয়াখালীর রাজনীতিতে তিন দশকের বেশি সময় ধরে সক্রিয় বিএনপি নেতা নাজমুল হুদা (ফরহাদ)
​বিশেষ প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাট উপজেলার অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ নাজমুল হুদা (ফরহাদ) গত সাড়ে তিন দশকেরও বেশি সময় ধরে স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ১৯৮৫ সালে বানদত্ত উচ্চ বিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি হিসেবে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৯৮৬ সালে হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ছাত্রদল এবং ১৯৮৮ সালে সুবর্ণচর, কবিরহাট ও সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
​১৯৮৯ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত নোয়াখালী জেলা ছাত্রদলের সদস্য থাকার পর, ১৯৯০ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত সুন্দলপুর ও ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে মাঠে সক্রিয় ছিলেন। এরপর ১৯৯৩ থেকে ১৯৯৯ পর্যন্ত কবিরহাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ২০০৩ সালে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব লাভ করেন।
​তার দলীয় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৯ সালে কবিরহাট উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক, ২০১০ থেকে ২০১৭ পর্যন্ত সিনিয়র সহ-সভাপতি এবং ২০১১ থেকে ২০১২ সালে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য করা হয়। ২০১৭ সালের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত তিনি কবিরহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব সামলান। পরবর্তীতে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত জেলা বিএনপির সদস্য পদে দায়িত্ব পালন শেষে ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত কবিরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে যুক্ত ছিলেন।
​রাজনৈতিক জীবনের এই দীর্ঘ পথচলায় তিনি ও তার পরিবার বিভিন্ন সময় রাজনৈতিক হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন বলে জীবন বৃত্তান্তে উল্লেখ করা হয়েছে।


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/