কবিরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
কবিরহাট (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর কবিরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) কবিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।
কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (রুটিন দায়িত্ব)
নেলী রুদ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, পৌরসভা বিএনপির সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন।
সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু জাহেরের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামস্-এ-আরিফিন, উপজেলা মৎস্য কর্মকর্তা সৃজন সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) কামরুন নাহার, বীর মুক্তিযোদ্ধা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
https://slotbet.online/