• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::

জনতা বাজার এজেন্ট আউটলেট উদ্বোধন

রিপোর্টারের নাম / ১ বার
আপডেট সময় :: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

জনতা বাজার এজেন্ট আউটলেট উদ্বোধন
তারিখ: ২৪ আগস্ট ২০২৬ খ্রি.
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি.-এর নোয়াখালী জোনের চপরাশিরহাট শাখার নিয়ন্ত্রণাধীন জনতা বাজার এজেন্ট আউটলেট আজ ২৪ আগস্ট ২০২৬ খ্রি. এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোঃ ফখরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি.-এর নোয়াখালী জোনের ইভিপি ও হেড অব জোন, বিশিষ্ট ব্যাংকার জনাব মোঃ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানের শুরুতে চপরাশিরহাট শাখার এভিপি ও হেড অব ব্রাঞ্চ জনাব এনামুল হক স্বাগত ও উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জোনের এফএভিপি জনাব মাকসুদুর রহমান। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিভিন্ন ধরনের বাধা ও প্রতিকূলতা সত্ত্বেও মানুষের ভালোবাসা ও আস্থাকে পুঁজি করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি. স্মার্টভাবে এগিয়ে যাচ্ছে। ইসলামী ব্যাংক মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। দেশের মানুষ কোনো দ্বিধা ছাড়াই এই ব্যাংকে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে।
সভাপতি তাঁর বক্তব্যে দেশের জাতীয় অর্থনীতিতে এজেন্ট ব্যাংকিংয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। তিনি বিশেষ করে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক ও শরিয়াহসম্মত ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এজেন্ট আউটলেটের গুরুত্ব, বিভিন্ন ব্যাংকিং লেনদেনের পদ্ধতি এবং এজেন্ট ব্যাংকিংয়ের সুবিধাসমূহ বিস্তারিতভাবে আলোচনা করেন।
জনতা বাজার এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী জনাব তাজ উদ্দিন অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন। তিনি এলাকার জনগণের প্রতি সর্বোচ্চ মানসম্পন্ন, আধুনিক, নিরাপদ ও দ্রুতগতির ব্যাংকিং সেবা প্রদানের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং এই এজেন্ট আউটলেট থেকে State-of-the-Art Standard-এর সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
সবশেষে প্রধান অতিথি, সভাপতি ও অন্যান্য অতিথিবৃন্দ ফিতা কেটে জনতা বাজার এজেন্ট আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/