• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন নাজমুল হুদা ফরহাদ সোনাইমুড়ীতে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন কবিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব পরিচালক পদপ্রার্থী নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড

কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার

রিপোর্টারের নাম / ৩৭ বার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার
‎
‎নোয়াখালী প্রতিনিধি-
‎‎নোয়াখালীর কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি নুর উদ্দিন মিশুকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মিশু সুন্দলপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং গঙ্গাপুর গ্রামের নুর আলম মানিকের ছেলে।
‎
‎বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
‎পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের আগস্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘটে যাওয়া একটি আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতির ঘটনায় দায়েরকৃত জিআর মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন নুর উদ্দিন মিশু। ওই মামলায় তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
‎
‎কবিরহাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, “নুর উদ্দিন মিশু একটি জিআর পরোয়ানাভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।”
‎‎এদিকে স্থানীয়দের ভাষ্যমতে, রাজনৈতিক পরিচয়ের আড়ালে মিশু এলাকায় দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতি ও মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তার গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার সচেতন নাগরিকরা।


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/