নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নোয়াখালী: প্রতিনিধি
নোয়াখালীর কবিরহাটে অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকার সময় কবিরহাট থানাধীন ইন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন— কবিরহাট উপজেলার চাপরাশির হাট ইউনিয়নের ৮নং ওয়ার্ড রামেশ্বপুর গ্রামের মৃত আবু তাহের চৌধুরীর ছেলে আবু সাইদ চৌধুরী (৫২) এবং কবিরহাট পৌরসভার ৬নং ওয়ার্ড ইন্দ্রপুর গ্রামের মৃত মুর্শিদ আলম ভূঁইয়ার ছেলে মোঃ ফিরোজ আলম ।
ডিবি সূত্রে জানা যায়, নোয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ওসমান গনি সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে উল্লেখিত স্থানে তল্লাশি চালিয়ে আসামিদের হেফাজত থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কবিরহাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
https://slotbet.online/