• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
কবিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব পরিচালক পদপ্রার্থী নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড জনতা বাজার এজেন্ট আউটলেট উদ্বোধন নোয়াখালীতে ব্র্যাক অফিসে কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

কবিরহাটে নিখোঁজ হওয়ার ১১ দিন পর কিশোরের হাতপা বাঁধা মরদেহ উদ্ধার।

মিজানুর রহমান (কিরন) / ৩৩৮ বার
আপডেট সময় :: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

  1. মিজানুর রহমান (কিরণ)
    কবিরহাট নিউজ।
    ৭ অক্টোবর ২০২৪ ইং ২:৫০ অপরাহ্ন।কবিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বঙ্গের দিঘী এলাকা থেকে ইয়াসিন আরাফাত নামের ১৪-১৫ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে কবিরহাট থানা পুলিশ।কবিরহাট থানায় জিডির সূত্রে জানা যায়
    নিহত কিশোরের পিতার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন এবং মাতার নাম শাহানারা বেগম, ছেবু ভূঁইয়ার বাড়ি, গ্রাম: উত্তমপুর লামছি।
    ঘোষবাগ ইউনিয়ন, উপজেলা:কবিরহাট, জেলা: নোয়াখালী।

    গত মাসের ২৬ তারিখ থেকে ইয়াসিন আরাফাত নিখোঁজ হয়েছে বলে কবিরহাট থানায় জিডির সূত্রে উল্লেখ করা হয়েছে।

    নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্তাহীন বিল্লাহ বলেন, নিখোঁজের তিনদিন পর এ ঘটনায় নিহত কিশোরের মা শাহানারা আক্তার কবিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

    জিডির সূত্র ধরেই নিহত ইয়াসিন আরাফাতের চাচাতো ভাই আমির হোসেন (১৫) ও তার বন্ধু (কবিরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অজিউলার ছেলে) মোহাম্মদ ইব্রাহীম খলিল আকিলকে (১৫) পুলিশ গ্রেফতার করে।

    গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের তথ্যের ভিত্তিতেই হত্যার ১১ দিন পর আজ পুলিশ কবিররহাট পৌরসভার ৮ নং ওয়ার্ড বঙ্গের দিঘী এলাকা থেকে ভিকটিম ইয়াসিন আরাফাতের হাত পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করে।

    পুলিশ জানিয়েছে জিজ্ঞাসাবাদে গ্রাপ্তারকৃতরা জানিয়েছেন, নিহত ইয়াসিন আরাফাতের সাথে কিছুদিন আগে তার চাচাতো ভাই আমির হোসেনের ঝগড়া হয়েছিল

    সেই ঝগড়ার জের ধরে আমির হোসেন তার অপর বন্ধু ইব্রাহীম খলিল সহ তাকে হত্যার পরিকল্পনা করে। এবং পরিকল্পনা অনুযায়ী গত ২৬ শে আগস্ট বৃহস্পতিবার বেলা বারোটার দিকে টিকটিক করার কথা বলে ভিকটিম ইয়াসিন আরাফাতকে নির্জন স্থানে ডেকে নিয়ে হাতপাঁ বেঁধে মুখে কস্ট-টেপ পেঁচিয়ে হত্যা করে বঙ্গের দিঘীর পাশের খালের কচুরিপানার ভিতর লাশ পেলে দেয়।

    আসামিদের গ্রেপ্তারের পর পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে হত্যার রহস্য উদঘাটন করে আজ ভিকটিমের লাশ উদ্ধার করে।

    ছবি: তৌহিদুর আনোয়ার (আজিম)
    সহ সম্পাদক,
    কবিরহাট নিউজ।
    www.kabirhatnews.com


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/