• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
কবিরহাটে পৈতৃক জমি জবরদখল, হুমকি-ধামকির অভিযোগে বড় ভাইদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কবিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনার শীর্ষে আরাফাতের রহমান হাসান সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন নাজমুল হুদা ফরহাদ সোনাইমুড়ীতে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন কবিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার

কবিরহাটে পৈতৃক জমি জবরদখল, হুমকি-ধামকির অভিযোগে বড় ভাইদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম / ০ বার
আপডেট সময় :: সোমবার, ২ নভেম্বর, ২০২৬

কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
কবিরহাট প্রতিনিধি
কবিরহাটে পৈতৃক জমি জবরদখল, হুমকি-ধামকির অভিযোগে বড় ভাইদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ছোট ভাই হেলাল মোহাম্মদ।

২ নবেম্বর সোমবার সকালে কবিরহাটে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী হেলাল মোহাম্মদ। তিনি অভিযোগ করে বলেন, কবিরহাট পৌরসভার ৯ নং ওয়ার্ড জৈনুদ্পুর রাস্তার মাথা সংলগ্ন এই জায়গায় আমার ৩ ভাই রাস্তার পাশে জায়গাতে দোকান করলেও আমার জায়গায় কোন কিছু করতে দিচ্ছে না।

দীর্ঘ দিন ধরে আমার ভাগের জমি দখলের অপচেষ্টা চালিয়ে আসছেন আমার বড় ভাই মিনার মোহাম্মদ সোহাগ, দিদার মোহাম্মদ সুজন ও বেলাল মোহাম্মদ সমির।

একাধিকবার স্থানীয়ভাবে সালিশ-দরবার এবং সিদ্ধান্ত সত্ত্বেও বড় ভাইরা প্রভাব খাটিয়ে জোরপূর্বক জমি দখল করে রেখেছেন।

ভুক্তভোগী আরও জানান, জমি ছেড়ে দেওয়ার দাবি জানালে তাঁকে ও তাঁর পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়।

এবিষয়ে কবিরহাট থানায় একটি অভিযোগ করেন হেলাল মোহাম্মদের স্ত্রী মাহবুবা আক্তার।

সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী ছোট ভাই তাঁর জমি উদ্ধার এবং নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ ও বিচার দাবি করেছেন।


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/