মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
নোয়াখালী প্রতিনিধি:-
নোয়াখালীর কবিরহাট উপজেলায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাটইয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম।শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূইয়ার হাট বাজারে বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আবদুল কাদের জসিম অভিযোগ করে বলেন, তিনি দীর্ঘ ২৭ বছর ধরে রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন। এরই ধারাবাহিকতায় তিনি বাটইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি বলেন, গত তিন মাস ধরে ‘নোয়াখালী নিউজ’ নামে একটি আইডি থেকে শহীদুল্যাহ নামের এক ব্যক্তি তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে আসছেন।
আবদুল কাদের জসিম বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বাটইয়া ইউনিয়নে বড় ধরনের কোনো সমস্যা হয়নি। ইউনিয়নের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন। ছোটখাটো কোনো সমস্যা হলে তা সমাধানের চেষ্টা করা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, তাকে জড়িয়ে একটি সংবাদে এক নারীর কাছ থেকে ২০১৩ সালে এক লাখ টাকা নেওয়ার কথা বলা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। ওই অভিযোগের কোনো প্রমাণ নেই বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, ভূইয়ার হাট বাজারে ওই নারীর কোনো দোকানও নেই এবং ওই নারীর স্বামী ও বাবা বিষয়টি তার কাছে স্বীকার করেছেন।
তিনি বলেন, ২০১৩ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে রাজনৈতিক কারণে তিনি বাড়িঘরে অবস্থান করতে পারেননি। তার অভিযোগ, তার কোনো বক্তব্য না নিয়েই ওই সংবাদ প্রকাশ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আবদুল কাদের জসিম আরও অভিযোগ করেন, তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এসব সংবাদ প্রচার করা হচ্ছে।
তিনি মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
https://slotbet.online/