• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব পরিচালক পদপ্রার্থী নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড জনতা বাজার এজেন্ট আউটলেট উদ্বোধন নোয়াখালীতে ব্র্যাক অফিসে কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার নোয়াখালীতে মা-নবজাতকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসক দম্পতির সর্বোচ্চ শাস্তির দাবি নোয়াখালীতে রাজীব হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন কবিরহাটে শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু

নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

রিপোর্টারের নাম / ১ বার
আপডেট সময় :: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যাi

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট উপজেলায় বিউটি আক্তার (৩৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। এ অভিযোগ করেছেন নিহতের ছোট ভাই মো. সুরুজ (২৭)।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাজুরগাঁও গ্রামের স্বামী মাহবুবুল হকের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিউটি আক্তার উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নুর সোনাপুর গ্রামের মৃত আবদুল মালেকের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে পরিবারের সদস্যদের অগোচরে নিজ শয়নকক্ষে জানালার গ্রিলের সঙ্গে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দেন বিউটি আক্তার। পরে তার স্বামী ও ছেলের বউ তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন।

এ ঘটনায় নিহতের স্বামী মাহবুবুল হক (৪৫) পলাতক রয়েছেন বলে জানা গেছে।

কবিরহাট থানার এসআই (নিরস্ত্র) মো. শরীফুল ইসলাম বলেন, খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/