• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
কবিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব পরিচালক পদপ্রার্থী নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড জনতা বাজার এজেন্ট আউটলেট উদ্বোধন নোয়াখালীতে ব্র্যাক অফিসে কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

১ নং নরোত্তমপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ উল্লাহ বি,কম চট্টগ্রাম থেকে গ্রেফতার।

রিপোর্টারের নাম / ২০১ বার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

১ নং নরোত্তমপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ উল্লাহ বি,কম চট্টগ্রাম থেকে গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক: কবিরহাট নিউজ।
২৮ নভেম্বর, ২০২৪ইং

নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার ১ নং নরোত্তমপুর ইউনিয়নের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান সিরাজউল্লাহ বি,কম কে চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকা থেকে গতরাতে গ্রেফতার করেছে কবিরহাট থানা পুলিশ।

সিরাজ উল্লাহ বি,কম নরোত্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও সাবেক সড়ক ও সেতুমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বেয়াই। তিনি ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার আলোচিত সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার শ্যলক।

কবিরহাট থানার অফিসার ইনচার্জ শাহিন মিয়া জানিয়েছেন গ্রেফতারকৃত সিরাজ উল্লাহ বি,কম চেয়ারম্যান এখন কবিরহাট থানা হেফাজতে রয়েছেন।গতরাতে চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের সহযোগিতায় কবিরহাট থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।

তার বিরুদ্ধে ১টি সাজা পরোয়ানা সহ মোট ৪টি পরোয়ানা রয়েছে:
১) সাজা সিআর-৪৯৯/২০২১,দায়রা-
৯৭৩/২০২২সংক্রান্তে ১(এক)বৎসরের
বিনাশ্রম কারাদন্ড ও ৩৩০০০০০ টাকা
জরিমানা।
২) সিআর-৪২২/২০২১
৩) সিআর১৮৯০/২০২২
৪) সিআর ৩১৭৮/২০২৩

ওসি শাহীন মিয়া জানান, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিজস্ব প্রতিবেদক: কবিরহাট নিউজ।
২৮ নভেম্বর, ২০২৪ইং

 

 


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/