• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
কবিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব পরিচালক পদপ্রার্থী নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড জনতা বাজার এজেন্ট আউটলেট উদ্বোধন নোয়াখালীতে ব্র্যাক অফিসে কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলাদেশ ৯০ কোটি ডলার ঋণ পেয়েছে বিশ্ব ব্যাংক থেকে।

রিপোর্টারের নাম / ২১৪ বার
আপডেট সময় :: শনিবার, ২২ জুন, ২০২৪

বাংলাদেশ ৯০ কোটি ডলার ঋণ পেয়েছে বিশ্ব ব্যাংক থেকে।
প্রতিবেদক: মিজানুর রহমান “কিরন”
সম্পাদক, কবিরহাট নিউজ।
২২-০৬-২০২৪ ৯:৩০ অপরাহ্ন।

বিশ্ব ব্যাংক ৯০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে বাংলাদেশের জন্য।
শহরাঞ্চলের অবকাঠামো উন্নয়ন, টেকসই প্রবৃদ্ধি এবং আর্থিক খাতে নীতিমালা জোরালো করতে দুই প্রকল্পে এই ঋণ দেওয়া হচ্ছে।

বিশ্ব ব্যাংক ঢাকা অফিসের সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে ঋণ অনুমোদনের বিষয়টি জানানো হয়।

বাজেট সহায়তা হিসেবে পাওয়া যাবে এই ঋণের অর্ধেকেরও বেশি, অর্থাৎ ৫০ কোটি ডলার।
নতুন অর্থায়ন বাংলাদেশকে দুইটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহায়তা করবে, আর্থিক খাত ও নগর ব্যবস্থাপনা এবং অন্যটি উচ্চ মধ্যম-আয়ের দেশের লক্ষ্যমাত্রা অর্জন।

সংস্থাটির বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লায়ে সেক বলেন, ‘প্রয়োজনীয় সংস্কারগুলো বাংলাদেশকে প্রবৃদ্ধি ধরে রাখতে এবং জলবায়ু পরিবর্তন ও অন্যান্য সংকট মোকাবিলায় সহায়তা করবে। নতুন অর্থায়ন বাংলাদেশকে দুটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহায়তা করবে—একটি হচ্ছে আর্থিক খাত ও নগর ব্যবস্থাপনা এবং অন্যটি উচ্চ মধ্যম-আয়ের দেশের লক্ষ্যমাত্রা অর্জন।’

বিশ্বব্যাংকের সিনিয়র ইকোনমিস্ট বার্নার্ড হ্যাভেন বার্তায় বলেন, বিনিয়োগ বাড়াতে এবং আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থা থেকে বাদ পড়াদের জন্য অর্থপ্রাপ্তি ব্যবস্থা উন্নত করতে একটি ভালো কার্যকর আর্থিক খাত বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।

এর আগে ডিপিসি-২–এর আওতায় প্রথম কিস্তিতে ২৫ কোটি ডলার দিয়েছিল বিশ্বব্যাংক।
এই বাজেট সহায়তা বাংলাদেশের আর্থিক খাতে সংস্কারের পাশাপাশি টেকসই উন্নয়নের গতি বাড়াবে বলে মনে করে বিশ্ব ব্যাংক।

 


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/