• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
কবিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব পরিচালক পদপ্রার্থী নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড জনতা বাজার এজেন্ট আউটলেট উদ্বোধন নোয়াখালীতে ব্র্যাক অফিসে কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সাহায্য করবে ওপেক ফান্ড।

রিপোর্টারের নাম / ১৭৮ বার
আপডেট সময় :: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সাহায্য করবে ওপেক ফান্ড।

কবিরহাট নিউজ
অর্থনীতি সংবাদ।
২৫ জুন ২০২৪ইং ২০:১৫ অপরাহ্ন।

বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সাহায্য করবে ওপেক ফান্ড।

বাংলাদেশকে বৃহত্তর সহযোগিতা করার লক্ষ্যে ৩ থেকে ৫ বছরের জন্য ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষরের আশ্বাস দিয়ে ওপেক ফান্ডের প্রেসিডেন্ট ড. আবদুলহামিদ আলখালিফা বলেছেন, বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে ওপেক ফান্ড বাংলাদেশের পাশে থাকবে।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার (২৪ জুন) অস্ট্রিয়ার ভিয়েনায় ওপেক ফান্ড প্রাইভেট সেক্টর অপারেশনের ২৫তম বার্ষিকীতে যোগ দেয়। সেখানে অর্থমন্ত্রীর সঙ্গে সাইডলাইন বৈঠকে ওপেক ফান্ডের প্রেসিডেন্ট এ কথা জানান।

মঙ্গলবার (২৫ জুন) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজেট সহায়তা দিয়ে কভিডের সময়ে বাংলাদেশকে সহায়তা করায় ওপেক তহবিলকে ধন্যবাদ জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের বেসরকারি খাতে সহায়তা দিতে তহবিলের উদ্যোগ প্রশংসনীয়।

এ সময় বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ৩২টি প্রকল্পের অনুকূলে ৬৯৩ দশমিক ৬১ মিলিয়ন মার্কিন ডলার দেয়ার মাধ্যমে অবদানের জন্য ওপেক তহবিলকে ধন্যবাদ জানান তিনি।

ওপেক ফান্ডের প্রেসিডেন্ট বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নে বিস্ময় প্রকাশ করে বলেন, বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে ওপেক তহবিল অবশ্যই বাংলাদেশের উন্নয়ন সহায়তা বৃদ্ধি করবে। তিনি অর্থমন্ত্রী প্রদত্ত একটি ফ্রেমওয়ার্ক চুক্তির ধারণা গ্রহণ করেন এবং ওপেক বৃহত্তর সহযোগিতার জন্য ৩ থেকে ৫ বছরের জন্য ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষর করবে বলে জানান।

এর আগে অর্থমন্ত্রী কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্টের (কেএফএইডি) ভারপ্রাপ্ত মহাপরিচালক ওয়ালিদ আল বাহারের সাথে সাক্ষাৎ করেন। তিনি কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্টের ১৯৭৪ সাল হতে অব্যাহত সমর্থন ও সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামীতে আরও সহায়তা বৃদ্ধির জন্যও অর্থমন্ত্রী অনুরোধ করেন।

ভারপ্রাপ্ত মহাপরিচালক বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের কথা উল্লেখ করেন এবং আশ্বস্ত করেন যে, বাংলাদেশের উন্নয়নে সহায়তা করতে তহবিল আরও উদপাদনশীল প্রক্রিয়ায় সহায়তা অব্যাহত রাখবে। সরকারি খাতের পাশাপাশি তিনি বাংলাদেশের বেসরকারি খাতের জন্যও সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকের পর বাংলাদেশ সরকার এবং কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট ফান্ডের মধ্যে খুলনা জেলায় চুনকুড়ি নদীর উপর ‘চুনকুড়ি সেতু প্রকল্প’-এর জন্য একটি ঋণ চুক্তিও স্বাক্ষরিত হয়। প্রকল্পের মোট ব্যয় হবে ৮৬.৯১ মিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে ৪২.২০ মিলিয়ন কেএফএইডি এবং ৩০ মিলিয়ন দেবে আবুধাবি ফান্ড ফর ডেভেলপমেন্ট।

প্রকল্পটির লক্ষ্য হচ্ছে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বৃদ্ধি করা এবং রাজধানী ঢাকার সাথে এই অঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগের মাধ্যমে যাত্রী ও মালবাহী যানবাহন চলাচল সহজ করা।

উল্লেখ্য, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নেতৃত্বে ওপেক ফান্ড ডেভেলপমেন্ট ফোরাম ২০২৪-এ যোগ দিতে বাংলাদেশ প্রতিনিধি দল ভিয়েনা, অস্ট্রিয়া সফর করছেন। অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ প্রতিনিধি দলের সদস্য হিসাবে রয়েছেন।

সূত্র : সময় নিউজ


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/