• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
কবিরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ভিডিও চিত্র প্রদর্শনী ঋণ ও প্রতারণার দায়ে আত্মগোপনে থাকা যুবকের ভাড়া বাসায় মৃত্যু প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থায়নে কবিরহাটে ২২৫ অসহায় নারীর মাঝে আর্থিক সহায়তা প্রদান নোয়াখালীতে মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে কানাডা প্রবাসীর স্ত্রী ৩ সন্তান রেখে উধাও! ফজরের নামাজ পড়াতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় খতিব নিহত শিশু আসমা হত্যা মামলার রায় ঘোষণা আজ, সর্বোচ্চ শাস্তির দাবি পরিবারের সর্বোচ্চ শাস্তির দাবি পরিবারের নোয়াখালীতে থাই জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬ বেগমগঞ্জে বৃদ্ধের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক এক্স-রে ও আল্ট্রাসাউন্ড মেশিন আর্জেন্টিনা সমর্থক হিসেবে পরিচিত আজাদ মেম্বার গ্রেপ্তার, আদালতে প্রেরণ

নোয়াখালীতে থাই জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬

রিপোর্টারের নাম / ৬ বার
আপডেট সময় :: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

নোয়াখালীতে থাই জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর চাটখিল উপজেলায় থাইল্যান্ডি জুয়া চক্রের মূল হোতাসহ ছয় জুয়াড়ি, পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি, ধর্ষণচেষ্টা মামলার এক আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে গ্রেপ্তারদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ দমনে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরকোট ইউনিয়নের দশঘরিয়া বাজার এলাকার একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে থাইল্যান্ডি জুয়ার আসর থেকে হাতেনাতে ছয়জনকে আটক করা হয়। এ সময় জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া থাইল্যান্ডি জুয়া চক্রের সদস্যরা হলেন, আব্দুস ছাত্তার (৩৬), মো.সোহেল (৩৫), নুর নবী (৩৪) , কবির হোসেন (৪১) , মো.ইকবাল (৪৫) ও টিপু সুলতান (২৯)।

এছাড়া পৃথক অভিযানে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরমান হোসেন রাজুকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে জিআর পরোয়ানাভুক্ত আসামি ইব্রাহিম খলিল (ইমন) এবং ধর্ষণচেষ্টা মামলার আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। অভিযান চলাকালে খিলপাড়া ইউনিয়নের মল্লিকাদীঘির পাড়া এলাকা থেকে ইয়াছিন আরাফাত সৌরভ নামে এক যুবককে গাঁজাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ বলেন, জুয়া, মাদক, সন্ত্রাস, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বার্তা প্রেরক
মোঃ ইয়াছিন রুবেল
মু.০১৮২৫৭৩৯৩৪৮,
নোয়াখালী।


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/