• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব পরিচালক পদপ্রার্থী নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড জনতা বাজার এজেন্ট আউটলেট উদ্বোধন নোয়াখালীতে ব্র্যাক অফিসে কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার নোয়াখালীতে মা-নবজাতকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসক দম্পতির সর্বোচ্চ শাস্তির দাবি

সঠিক সময়ে অফিসে উপস্থিতি নেই কবিরহাট উপজেলার বেশীরভাগ কর্মকর্তা

রিপোর্টারের নাম / ৫৩ বার
আপডেট সময় :: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

সরকার ঘোষিত ২০২৬ সালের পবিত্র রমজান মাসে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে।কিন্তু তা মানছেন না নোয়াখালীর কবিরহাট উপজেলার বেশিরভাগ সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। ১০ মার্চ(মঙ্গলবার) উপজেলায় সকাল ৯টা থেকে ১০ টা ১০মিনিট পর্যন্ত অপেক্ষা করেও দেখা মিলে নি কয়েক দপ্তরের কর্মকর্তা কে।সরকারি নির্দেশনা থাকলেও কিন্তু তাতেও কাজ হয়নি। সরকারের এই নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নিজের খেয়াল খুশি মত অফিস করছেন উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা।সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত কবিরহাট উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর ঘুরে দেখা যায়, অধিকাংশ দপ্তরে তালা ঝুলছে। বেলা বাড়ার সাথে সাথে কোন কোন অফিসে কর্মচারিরা এসে তালা খুলছেন। দু’একটি দপ্তর ছাড়া কোন দপ্তরে দপ্তর প্রধানদেরকে ওই সময়ে পাওয়া যায়নি।সময় মত অফিসে উপস্থিত থাকার বাধ্যবাধকতা থাকলেও বেশির ভাগ কর্মচারি জানান কর্মকর্তারা বাইরে বা মাঠে আছেন। বাস্তবতা হলো তারা অফিসে আসেন নি। বেশ কিছুক্ষণ পরে দেখা মিলেছে কবিরহাট উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের বিষয়টি নিয়ে কথা বলতে ফিল্ড অফিসার ইব্রাহিম খলিল বলেন আমার কাজ ছিল,গণমাধ্যম কর্মীরা জিজ্ঞেস করলে বলে আপনাদের কেন বলবো, আপনারা কে কিসের সাংবাদিক কার্ড দেখান।গণমাধ্যম কর্মীরা কার্ড দেখানোর পর ধারণ করা গণমাধ্যম কর্মীদের মোবাইলটি কেড়ে নেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে সাংবাদিকের উপর চড়াও হন তিনি।এই বিষয়ে জানতে চাইলে কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার পূদম পুষ্প চাকমা ক্যামেরার সামনে বা সাক্ষাত দেন নি।


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/