• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব পরিচালক পদপ্রার্থী নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড জনতা বাজার এজেন্ট আউটলেট উদ্বোধন নোয়াখালীতে ব্র্যাক অফিসে কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার নোয়াখালীতে মা-নবজাতকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসক দম্পতির সর্বোচ্চ শাস্তির দাবি

কবিরহাটে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠান

রিপোর্টারের নাম / ৯৯ বার
আপডেট সময় :: শনিবার, ৭ মার্চ, ২০২৬

কবিরহাটে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠান

পবিত্র মাহে রমজানের আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কবিরহাট উপজেলা শাখার আয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

শনিবার (৭ মার্চ) বাদ আসর কবিরহাট উপজেলার তেঁতুলতলা এলাকার শিরীন গার্ডেনের সহিদ হলে এই ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমির ফখরুল ইসলাম মিলনের সভাপতিত্বে জামায়াতের উপজেলা সেক্রেটারী মোহাম্মদ মাওলানা ইয়াছিন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মো: ইসমাইল হোসেন মানিক, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াত আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, পৌর বিএনপি আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, পৌর বিএনপি সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন, উপজেলা জামায়াতের সাবেক আমির মোঃ ইলিয়াস প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাহে রমজানে আমরা সবাই মুসলিম, কোন ভেদাভেদ নাই। কোন দল নয়, কোন শ্রেণী ভাগাভাগি নয়, সকল মানুষকে নিয়ে একত্রিত হয়ে ইফতার করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য, তাই ইউনিয়ন থেকে সকল শ্রেনীপেশার মানুষ থেকে বিশেষ লোকদের নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা। এতে করে একে অপরের প্রতি আন্তরিকতা ও ভালোবাসা বাড়ায়। সব মিলিয়ে আমাদের পরিচয় হচ্ছে সবাই মুসলিম। যদিও দুনিয়ায় বিভিন্ন দলে বিভক্ত হয়ে আমরা আছি কিন্তু মূলত আমরা সবাই একদল, সেটি হলো ইসলাম ধর্ম। ভবিষ্যতেও এই ভাবে এক সাথে মিলেমিশে থাকবেন বলেও মন্তব্য করেন বক্তারা।

পরিশেষে মুসলিম ও মানব জাতির কল্যানে এবং দেশের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে ইফতারির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/