• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব পরিচালক পদপ্রার্থী নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড জনতা বাজার এজেন্ট আউটলেট উদ্বোধন নোয়াখালীতে ব্র্যাক অফিসে কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার নোয়াখালীতে মা-নবজাতকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসক দম্পতির সর্বোচ্চ শাস্তির দাবি

ছাত্রত্ব নেই কবির হাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকের

রিপোর্টারের নাম / ১৬৫ বার
আপডেট সময় :: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

জাতীয়তাবাদী ছাত্রদলের নোয়াখালী জেলার কবির হাট উপজেলার কবির হাট সরকারি কলেজ ছাত্রদলের নব গঠিত কমিটির সভাপতি সাইফুল ইসলাম আকাশ ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহিনের ছাত্রত্ব নেই এমন অভিযোগ উঠে নব গঠিত সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধেগত ২৩ শে মার্চ কবিরহাট সরকারি কলেজ ছাত্রদলের নব গঠিত কমিটি ঘোষণা করা হয় এতে ছাত্রদলের এক অংশ অবৈধ কমিটি ও পকেট কমিটি বলে প্রতিবাদ সমাবেশ করেন। এতে ত্যাগী ছাত্র নেতাদের মূল্যায়ন না করায়  উত্তাল হয়ে উঠে   কবিরহাট সরকারি কলেজ, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের বিরুদ্ধে জুতা মিছিল করেন ছাত্রদলের এক অংশ এবং অবৈধ কমিটিকে বাতিল করার আহ্বান জানানএর আগে গত ১০ এপ্রিল নোয়াখালীর কবিরহাটে এসএসসি পরীক্ষা চলাকালে ছাত্রীদের কক্ষে প্রবেশ করে অসৎ সহযোগিতার অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম আকাশের বিরুদ্ধে। সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় সাইফুল ইসলাম আকাশকে শোকজ করেন কেন্দ্রীয় কমিটি।

জানা যায়, কবির হাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম আকাশ ২০২০ সালে এইচএসসি তে অটো পাস করেন , তারপর থেকে তিনি প্রায় অর্ধযুগ স্নাতকে ভর্তি হন নি, সেই পড়াশোনায় অনিয়মিত তার ছাত্রত্ব নেই এমনটা জানা যায়।অন্যদিকে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহিন ২০১৮-১৯ সেশনে স্নাতকে ভর্তি হয়েছিলেন, তার পর থেকে তিনি পড়াশোনায় অনিয়মিত  ছাত্রত্বহীন

এই বিষয় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্রদল কর্মী ক্ষোভ প্রকাশ করেন, তারা বলেন  ছাত্রত্বহীন কবির হাট সরকারি কলেজ ছাত্রদল কমিটি, এই কমিটিতে ছাত্রলীগ কর্মীদের দিয়ে কমিটি করা হয়েছে আমরা আগে এই কমিটিকে অবৈধ বলে ঘোষণা দিয়েছি এখনো  দিয়ে যাব  । যাদের সাথে শিক্ষার কোন সম্পর্ক নেই তারা কিভাবে কলেজ ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক হয়। তারা আরো বলেন কবির হাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম আকাশ এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহিন তাদের কোন ছাত্রত্ব নেই,ছাত্রত্বহীন ছাত্রদলের এই  কমিটি বাতিল  করার আহবান জানায়।অভিযোগের বিষয় জানতে চাইলে কবির হাট কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম আকাশ কে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি,এ বিষয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহিনের কাছে জানতে চাইলে তিনি বলেন আমার ছাত্রত্ব আছে তবে সভাপতির ছাত্রত্ব নেই এমনটাই জানান ,,  তবে তার কাছে ছাত্রত্বের  কাগজ পত্র চাইলে তিনি পাঠাবেন বলে জানান, কিন্তু তারপর থেকে নুরুল ইসলাম শাহিন কে একাধিক বার ফোন দিলে ও ফোন রিসিভ করেন নি।

এই বিষয় জানতে চাইলে  কবির হাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হাফেজ মুহাম্মদ মাহবুবুর রহমান ওসমানী বলেন,  বর্তমানে কবির হাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক তাদের দুই জনের ছাত্রত্ব নেই বলে জানান।


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/