• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব পরিচালক পদপ্রার্থী নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড জনতা বাজার এজেন্ট আউটলেট উদ্বোধন নোয়াখালীতে ব্র্যাক অফিসে কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার নোয়াখালীতে মা-নবজাতকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসক দম্পতির সর্বোচ্চ শাস্তির দাবি

নোয়াখালী কবিরহাটে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠি

রিপোর্টারের নাম / ১৩৫ বার
আপডেট সময় :: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কবিরহাট উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার (১৭ ই মার্চ) বিকাল ৫টায় হ্যাভেন রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিএমএসএফ কবিরহাট উপজেলা সভাপতি জহির হক জহির এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুর আলম বিপ্লবের সঞ্চালনায় এ সময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও নোয়াখালী প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক এ আর আজাদ সোহেল। প্রধান অতিথি উপস্থিত সাংবাদিকদের রমজানের শিক্ষাকে ধারণ করে সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার আহবান জানান। এছাড়া বিএমএসএফের বিভিন্ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করেন ।অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, কবিরহাট উপজেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, পৌর বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মন্জু, সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন, উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি জেলারেল মেজবাহ উদ্দিন ভুইয়া,কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন মিয়া, উপজেলা সমাজসেবা অফিসার হাফিজুর রহমান, নোয়াখালী সম্পাদক পরিষদের সাঃ সম্পাদক ও, দৈনিক দিশারী পত্রিকার সম্পাদক আকাশ মোঃ জসিম, নয়া পৃথিবীর সম্পাদক ও দত্তবাড়ী মোড় ব্যবসাযী সমিতি সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কবিরহাট উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশিদ যুগ্ম সম্পাদক  আহসান উল্যাহ মোহন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি ইয়াছিন রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম নিশাত। পরে দোয়া মোনাজাত করেন, উপজেলা জামায়াতে ইসলামির যুগ্ন সাঃ সম্পাদক, মেজবাহ উদ্দিন ভুইয়া। অনুষ্ঠান শেষে সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলিত হন।


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/