• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব পরিচালক পদপ্রার্থী নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড জনতা বাজার এজেন্ট আউটলেট উদ্বোধন নোয়াখালীতে ব্র্যাক অফিসে কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার নোয়াখালীতে মা-নবজাতকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসক দম্পতির সর্বোচ্চ শাস্তির দাবি

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের হামলায় এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত।

রিপোর্টারের নাম / ২২৭ বার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

প্রবাস ডেস্ক:

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের হামলায় এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছে।
নিহত ব্যবসায়ীর নাম মোঃ হানিফ।
তার দেশের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আমিন বাজারে।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের হামলায় ওই ব্যবসায়ী নিহত হয়েছে বলে জানা যায়।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত শুক্রবার ৮ মার্চ দুর্বৃত্তের হামলায় মোহাম্মদ হানিফ (৫০) গুরুতর আহত হলে তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে তামাক জাতীয় দ্রব্যের দোকানে কাজ করার সময় কয়েকজন কৃষ্ণাঙ্গ তরুণ দোকানে প্রবেশ করে সিগারেট জাতীয় দ্রব্যাদি চুরি করে নিয়ে যাওয়ার সময় হানিফ তাদের বাধা দিলে তারা বাঁধা অমান্য করে জোরপূর্বক দোকানের বাইরে চলে যায়।
এ সময় হানিফ তাদের পেছনে পেছনে ধাওয়া করলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গুরুতর আহত হানিফকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।

নিহত হানিফ মেরিল্যান্ড বাংলাদেশি কমিউনিটির সকলের কাছে সুপরিচিত ছিলেন। তার মৃত্যতে মেট্রো ওয়াশিংটন তথা ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও ওয়াশিংটন ডিসি এলাকায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত হানিফের নামাজে জানাজা আগামী মঙ্গলবার বাদ জোহর মেরিল্যান্ডের ফ্রেডরিকের ইসলামিক সোসাইটি মসজিদে অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে আল-ফিরদৌস মেমোরিয়াল গার্ডেনে দাফন করা হবে।

হানিফ স্ত্রী ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কবিরহাট নিউজ, ১৪ মার্চ ২০২৪ ইং।


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/