• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
কবিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব পরিচালক পদপ্রার্থী নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড জনতা বাজার এজেন্ট আউটলেট উদ্বোধন নোয়াখালীতে ব্র্যাক অফিসে কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

দুই দেশে ফেসবুকে নিউজ ট্যাব বন্ধ করছে মেটা

রিপোর্টারের নাম / ১৫১ বার
আপডেট সময় :: বুধবার, ৬ মার্চ, ২০২৪

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্যারেন্ট প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার ব্যবহারকারীদের জন্য ফেসবুকে যে আলাদা ‘নিউজ ট্যাব’ আছে সেটি ভবিষ্যতে আর থাকবে না৷ সংবাদ পড়তে পাঠক ফেসবুকে যাচ্ছে না বলে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে ফেসবুকের নিউজ ট্যাবে গিয়ে খবর পড়ার হার ৮০ শতাংশের বেশি কমে গেছে বলে মেটা জানিয়েছে৷ ‘মানুষ ফেসবুকে সংবাদ ও রাজনৈতিক কনটেন্ট পেতে আসে না,’ ব্লগ পোস্টে লিখেছে মেটা৷

তবে দুই দেশেই ব্যবহারকারীরা ফেসবুক ফিডে খবর দেখতে পাবেন বলে জানানো হয়েছে৷

এর আগে মেটা গতবছর ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের গণমাধ্যমের সঙ্গে চুক্তি নবায়ন না করার ঘোষণা দিয়েছিল৷ মেটা বলছে, নিউজ ট্যাব বন্ধ করার কারণে যে অর্থ ও সম্পদ বেঁচে যাবে সেটা এমন কোনো কাজে ব্যবহার করা হবে যা মানুষ ফেসবুকে দেখতে চায়, যার মধ্যে ‘শর্ট ভিডিও রয়েছে’৷

এ বিষয়ে অস্ট্রেলিয়ার কমিউনিকেশন্স মন্ত্রী মিশেল রোল্যান্ড ও অ্যাসিস্টেন্ট ট্রেজারার স্টেফান জোন্স এক যৌথ বিবৃতিতে বলেন, মেটার সিদ্ধান্তের কারণে অস্ট্রেলিয়ার গণমাধ্যম উল্লেখযোগ্য আয় হারাবে৷ অস্ট্রেলিয়ার সংবাদ প্রকাশকেরা তাদের কনটেন্টের জন্য ন্যায্য ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য,’ বিবৃতিতে উল্লেখ করা হয়৷

সে কারণে সরকারের পরবর্তী করণীয় কী হবে, তা ঠিক করতে আলোচনা চলছে৷


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/