• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
কবিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব পরিচালক পদপ্রার্থী নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড জনতা বাজার এজেন্ট আউটলেট উদ্বোধন নোয়াখালীতে ব্র্যাক অফিসে কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

সিসিটিভি ফুটেজ জব্দের দু’দিনেও উদ্ধার হয়নি ফেনীতে দিনদুপুরে লুট হওয়া সেই শত ভরি স্বর্ণ

রিপোর্টারের নাম / ১২৫ বার
আপডেট সময় :: রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

সিসিটিভি ফুটেজ জব্দের দু’দিনেও
উদ্ধার হয়নি ফেনীতে দিনদুপুরে
লুট হওয়া সেই শত ভরি স্বর্ণ

কবিরহাট নিউজ:
নিজস্ব প্রতিবেদক
Saturday, 13Th Jan, 23:55 pm
www.kabirhatnews.com
সিসিটিভি ফুটেজ জব্দের দু’দিনেও উদ্ধার হয়নি
ফেনীতে দিনদুপুরে লুট হওয়া সেই শত ভরি স্বর্ণ। এ নিয়ে আতঙ্কে দিন কাটছে জেলার সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের রহিম উল্লাহ বাজারের স্বর্ণ ব্যবসায়ী ও সাধারণ দোকানিদের।


শনিবার (১৩ জানুয়ারি) তাঁরা জানান,দোকানের সামনে এবং আশপাশে একাধিক সিসিটিভি ক্যামেরা লাগানো। এরপরও দিনদুপুরে শাটারের তালা ভেঙে শত ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। তারপর পুলিশ এসে সিসিটিভি ফুটেজ জব্দের দুই দিনেও উদ্ধার হয়নি এসব স্বর্ণ।

দোকান মালিক আলাউদ্দিন বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরের খাবার খেতে বাড়ি যাই। আড়াইটার দিকে দোকানে এসে তালা ভাঙা অবস্থায় দেখতে পাই। ভেতরে ঢুকে দেখি অন্তত ১০০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে চোরেরা। তাৎক্ষণিক পুলিশকে বিষয়টি জানিয়েছি। কিন্তু দুই দিনেও স্বর্ণগুলো উদ্ধার হয়নি। এ ঘটনার পর থেকে আমরা বাজারের ব্যবসায়ীরা আতঙ্কে আছি।

এ ব্যাপারে জানতে চাইলে ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মাহফুজুর রহমান বলেন,এ ঘটনায় মামলা হয়েছে। আমাদের হাতে একটি সিসিটিভি ফুটেজ এসেছে। ফুটেজে দুই জন বাইরে পাহারায় থেকে তালা ভেঙেছে, একজন ভেতরে ঢুকে স্বর্ণ চুরি করার দৃশ্য রয়েছে। দ্রুত সময়ের মধ্যে চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করা হবে।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই অং প্রু মারমাসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তরে চেষ্টা চলছে।


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/