• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
কবিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব পরিচালক পদপ্রার্থী নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড জনতা বাজার এজেন্ট আউটলেট উদ্বোধন নোয়াখালীতে ব্র্যাক অফিসে কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
/ Breaking News, Favourite news, অন্যান্য, অন্যান্য, অন্যান্য, অন্যান্য, অন্যান্য, অন্যান্য, অন্যান্য, অন্যান্য, অন্যান্য, অন্যান্য, অন্যান্য, অপরাধ, অর্থনীতি, অ্যাপস, আইন-বিচার, আইনি পরামর্শ, আওয়ামী লীগ, আন্তর্জাতিক, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আফ্রিকা, আমদানি-রপ্তানি, আমার পরিবার, ইউরোপ, ইজতেমা, ইতিহাস ও ঐতিহ্য, ইসলাম ও জীবন, ইসলামী ব্যক্তিত্ব, উত্তর আমেরিকা, উদ্ভাবন, উদ্যোক্তা, এনজিও, এশিয়া, কবিরহাট, কোম্পানীগঞ্জ, ক্যাম্পাস, ক্রিকেট, খাবার, খুলনা, খেলাধুলা, গণমাধ্যম, গান, চট্টগ্রাম, চাকরির খোঁজ, চাটখিল, জাতীয়, জাতীয় পার্টি, টালিউড, টিউটোরিয়াল, টিপস, টেনিস, টেলিকম, ডিফেন্স, ঢাকা, ঢালিউড, তথ্য ও প্রযুক্তি, দক্ষিণ আমেরিকা, দুর্ঘটনা, নাটক, নিয়োগ পরীক্ষা, নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, নোয়াখালী, নোয়াখালী সদর, পরীক্ষা, পর্যটন, পাকিস্তান, পোশাকশিল্প, প্রবাস, ফলাফল, ফুটবল, ফ্রিল্যান্সিং, বরিশাল, বলিউড, বাজেট, বিএনপি, বিজ্ঞান, বিদেশে পড়াশুনা, বিনোদন, বীমা, বৃত্তি, বেগমগঞ্জ, বেসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, ব্যাংক-বিমা, ভর্তি, ভারত, ভ্রমণ, মধ্যপ্রাচ্য, ময়মনসিংহ, মার্কিন নির্বাচন, মালয়েশিয়া, মাসআলা মাসায়েল, মিডিয়া, মিডিয়া, মুসলিম বিশ্ব, মোবাইল, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রংপুর, রমজান, রাজধানী, রাজনীতি, রাজশাহী, রাজস্ব, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, রিভিউ, রূপচর্চা, লাইফ স্টাইল, শিক্ষাঙ্গন, শিক্ষাপ্রতিষ্ঠান, শেয়ার বাজার, শোক, সংবাদ, সংবাদ, সমাধান, সরকার, সরকারি, সাক্ষাৎকার, সাক্ষাৎকার, সাক্ষাৎকার, সাক্ষাৎকার, সাক্ষাৎকার, সামাজিক মাধ্যম, সারাদেশ, সিলেট, সুবর্ণচর, সেনবাগ, সোশ্যাল মিডিয়া, সোনাইমুড়ী, হলিউড, হাতিয়া

রেললাইন কাটা, মানুষ পোড়ানো কোন রাজনীতি: প্রশ্ন মন্ত্রীর

রিপোর্টারের নাম / ১৫১ বার
আপডেট সময় :: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ প্রশ্ন রেখেছেন, ‘রেললাইন কাটা, গাড়িতে আগুন দিয়ে মানুষ পোড়ানো- এ কোন রাজনীতি।’

মন্ত্রী বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাতে গাজীপুরে ট্রেন লাইনের ২০ ফুট কেটে দেওয়া হয়েছে এবং এতে ৭টি বগি লাইনচ্যুত হয়েছে, একজন যাত্রী নিহত হয়েছেন, অর্ধ শতাধিকের বেশি যাত্রী আহত হয়েছেন, ট্রেন চলাচল ব্যহত হয়েছে এবং রাজধানীতেও কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। তাদের এই তথাকথিত অবরোধ শুরু হওয়ার পর দেশের কোথাও অবরোধ পালিত হয়নি। কিন্তু এ পর্যন্ত সাড়ে ৩শ যানবাহনে আগুন দেওয়া হয়েছে, ৭ জনের বেশি মানুষ নিহত হয়েছে এবং বহু মানুষ আগুনে দগ্ধ হয়েছে। এই ট্রেন লাইন কাটা, গাড়িতে আগুন দিয়ে মানুষ পোড়ানো এ কোন রাজনীতি? এই অপরাজনীতি চিরদিনের জন্য বন্ধ হওয়া দরকার। আমরা সবাই যদি এর বিরুদ্ধে আওয়াজ তুলি তাহলে এই অপরাজনীতি চিরদিনের জন্য বন্ধ হবে।’

তিনি বলেন, ‘বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব গুপ্তস্থান থেকে প্রতিদিন প্রেস ব্রিফিং করেন, মাঝে মধ্যে হঠাৎ ভোররাতে বা মধ্যরাতে তাকে রাস্তাতেও দেখা যায়। আচমকা ১০ কিংবা ৫ মিনিটের জন্য মিছিল করে আবার হাওয়ায় মিলিয়ে যান। নিষিদ্ধ সংগঠনের নেতারা যেরকম করেন, ঠিক ওরকমই তারা করছেন। মানুষ ও গাড়ি-ঘোড়া পোড়ানো, সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি কখনো গণতান্ত্রিক আন্দোলন নয়। এগুলো সন্ত্রাসী, দেশবিরোধী, জনবিরোধী কর্মকাণ্ড।’

সন্ত্রাসীদের বিচার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘অবশ্যই অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং যারা মনে করছেন, যারা ট্রেন লাইন কেটেছে পুলিশ তাদের খুঁজে পাবে না, কিন্তু পুলিশ অবশ্যই তাদেরকে খুঁজে বের করবে, তাদের বিরুদ্ধে মামলা এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অবরোধের ডাককে মানুষ বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘আপনারা জানেন, দেশে ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ৩০টি অর্থাৎ বেশিরভাগ দলই নির্বাচনে অংশ নিচ্ছে। দেশ এখন নির্বাচনি উৎসবমুখর। কিন্তু নির্বাচন প্রতিহত করতে ক্রমাগতভাবে বিএনপি-জামায়াতের পক্ষ থেকে গুপ্তস্থান থেকে অবরোধের ডাক দেওয়া হচ্ছে। দেশের মানুষ তো এতে সাড়া দেয়ইনি বরং তাদের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছে। সেই জনজীবনকে ব্যহত করার জন্য ক্রমাগতভাবে ২৮ অক্টোবর থেকে যেভাবে গাড়ি-ঘোড়ায় আগুন দেওয়া হচ্ছে। আর বিএনপি-জামায়াত অপরাধ করেছে, এ জন্য নিজেরাই গা ঢাকা দিয়েছে। সরকার বা আওয়ামী লীগ বলে নাই যে আপনারা গর্তের মধ্যে ঢুকে যান। যারা অপরাধ করে তারাই গা ঢাকা দেয়।’

জাতীয় পার্টির সঙ্গে আলোচনা প্রশ্নে মন্ত্রী বলেন, ‘জাতীয় পার্টির মহাসচিব ইতোমধ্যেই স্পষ্ট করেছেন, তারা নির্বাচন করার জন্যই মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমিও বিশ্বাস করি, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ভালো ফল করবেন। জাতীয় পার্টি আমাদের দীর্ঘদিনের সহযোগী, গণতন্ত্র ও সংবিধানকে রক্ষা করার জন্য তারা আমাদের সহযোগী হিসেবে কাজ করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আজকের পরিস্থিতিতেও জাতীয় পার্টি আগের মতোই আমাদের সহযোগী হিসেবে কাজ করবে।’

‘বিএনপির সমমনা কিছু ছোট দল নির্বাচনবিরোধী উসকানিমূলক বক্তব্য দিচ্ছে’- এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘দেখুন ব্যাঙ অনেক ছোট কিন্তু ব্যাঙের আওয়াজ অনেক বড়। আমাদের রাজনীতিতেও কিছু দল আছে ব্যাঙ যেমন ছোট সে রকম, কিন্তু আওয়াজ অনেক বড়। এরা নানা ধরনের কথা বলে।’


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/