• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
কবিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব পরিচালক পদপ্রার্থী নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড জনতা বাজার এজেন্ট আউটলেট উদ্বোধন নোয়াখালীতে ব্র্যাক অফিসে কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

কবিরহাটে গৃহ বধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার!

রিপোর্টারের নাম / ১৪৪ বার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪

নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার কবিরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের বলির বাড়ির আবদুল হক ফকিরের ছেলে সাগরের স্ত্রী আজ বেলা আনুমানিক ১০টার দিকে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে। নাজমা আক্তারের দেশের বাড়ি ভোলা জেলায় সে তার পিতা মাতার সাথে চট্টগ্রামে বসবাস করত। বছর চারেক আগে পরিবারের সম্মতিতেই পেশায় গাড়ি চালক সাগরের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই নাজমা কবিরহাটে স্বামীর বাড়িতেই বসবাস করে। তাদের তিন বছর বয়সি একটি কন্যা শিশু রয়েছে। বাড়ির লোকজনের সাথে কথা বলে জানা যায়, নাজমা খুব শান্ত শিষ্ট অমায়িক মেয়ে ছিল। শশুরের পরিবারে কোন অশান্তি ছিলনা। আজ সকাল বেলা শশুর ফকির মিয়া ও শাশুড়ি তাদের বাড়ির পাশের নিজেদের চা-দোকানে ছিল। নাজমা দোকানে গিয়ে শশুর থেকে চা নাস্তা নিয়ে আসেন। এর ঘন্টা খানেক পর নাজমার ফাসি দেওয়ার খবর জেনে তারা বাড়িতে এসে ঘরের ভিতর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। নিহতের পিতা জানায় আত্মহত্যার খবর পেয়ে তারা চট্টগ্রাম থেকে এসেছে, কিন্তু কেন আত্মহত্যা করেছে সে বিষয়ে তাদের কোন ধারনা নেই। নিহতের স্বামী সাগর জানায় গত কয়েকদিন সে এলাকায় ছিলনা, স্ত্রীর মৃত্যু সংবাদ পেয়ে আজ দুপুরে বাড়িতে এসেছে। সকাল বেলা স্ত্রীর সাথে ফোনে কথা হয়েছে। কি কথা হয়েছে জানতে চাইলে সাগর জানায়, গতকাল নাজমা তার বাপের বাড়ি যাওয়ার কথা ছিল। এবিষয়ে আমাকে বলার পর আমি কয়েকদিন পরে যেতে বলেছি। বাড়ির লোকজনের ধারনা স্বামীর সাথে বাপের বাড়ি যাওয়া বিষয়ে কথা কাটাকাটির জেরে অভিমান করে আত্মহত্যা করতে পারে নাজমা। এ বিষয়ে জানতে চাইলে কবিরহাট থানার ওসি হুমায়ুন কবির সাহেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার পর লাশের ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়না তদন্তের রিপোর্ট এলে আত্মহত্যার কারন জানা যাবে। এবিষয়ে কবিরহাট থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মামলার আয়ু এস,আই মুনির সাহেব জানান অপমৃত্যুর মামলা নং- ১, ১১/০১/২০২৪। পোষ্ট মার্টাম রিপোর্ট এলে আইনানুগ ভাবে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/