• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
কবিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব পরিচালক পদপ্রার্থী নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড জনতা বাজার এজেন্ট আউটলেট উদ্বোধন নোয়াখালীতে ব্র্যাক অফিসে কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

কবিরহাটে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু, সিএনজি চালক আটক

রিপোর্টারের নাম / ৩০ বার
আপডেট সময় :: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কবিরহাটে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু, সিএনজি চালক আটক

মোহাম্মদ হারুনুর রশিদ কবিরহাট (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা

নোয়াখালীর কবিরহাটে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক সিএনজি চালককে আটক করেছে পুলিশ।

২০ জুলাই (সোমবার) রাত আনুমানিক আটটার সময় উপজেলার উপজেলা গেইট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত মোঃ সফি উল্যা(৬০) কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের উত্তর জগদানন্দ গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় রাস্তার পারাপার হচ্ছিল বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির সিএনজি তাকে সজোড়ে ধাক্কা দেয়।এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

মৃত সফি উল্যার ছেলে সাইফুল ইসলাম বলেন রাস্তা পারাপার হওয়ার জন্য সোনাপুর হতে কবিরহাট গামী আঞ্চলিক সড়কের কবিরহাট থানা গেইট ও উপজেলা গেইট এর মধ্যেস্থ শাহিন মিয়ার হোটেলর বিপরীত পাশে পাঁকা রাস্তার উপর দাড়ানো অবস্থায় একটি নাম্বার বিহীন সিএনজি দ্রুত ও বেপরোয়া গতিতে উত্তর দিক থেকে এসে আমার পিতা মোঃ সফি উল্যা কে স্ব-জোরে ধাক্কা দিলে মাথায় গুরুতর জখম প্রাপ্ত হয়।

তাৎক্ষণিক ঘটনাস্থলের উপস্থিত লোকজনদের সহযোগিতায় আমার পিতা কে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করিলে এ্যাম্বুলেন্স যোগে নিয়ে যাওয়ার সময় পথি মধ্যে আমার পিতার অবস্থা আশংকা জনক অবস্থায় পুনরায় রাত তিনটার দিকে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত ডাক্তার আমার পিতা কে মৃত ঘোষণা করে।

ঘটনার পর পরই স্থানীয়দের সহযোগিতায় সিএনজি চালককে গাড়িটিসহ আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কবিরহাট থানা পুলিশ জানায় এই ঘটনায় সিএনজি চালক ইউসুফ নবী (২৭) কে আটক করে পুলিশ হেফাজতে হয়েছে।

এখন পর্যন্ত কোন মামলা হয় নি, মামলা হলে আইনি প্রক্রিয়া চলমান থাকবে।


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/