• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
বিষধর সাপের কামড়ে শাহানাজ আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদন্ড কবিরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ভিডিও চিত্র প্রদর্শনী ঋণ ও প্রতারণার দায়ে আত্মগোপনে থাকা যুবকের ভাড়া বাসায় মৃত্যু প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থায়নে কবিরহাটে ২২৫ অসহায় নারীর মাঝে আর্থিক সহায়তা প্রদান নোয়াখালীতে মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে কানাডা প্রবাসীর স্ত্রী ৩ সন্তান রেখে উধাও! ফজরের নামাজ পড়াতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় খতিব নিহত শিশু আসমা হত্যা মামলার রায় ঘোষণা আজ, সর্বোচ্চ শাস্তির দাবি পরিবারের সর্বোচ্চ শাস্তির দাবি পরিবারের নোয়াখালীতে থাই জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬ বেগমগঞ্জে বৃদ্ধের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত

বিষধর সাপের কামড়ে শাহানাজ আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রিপোর্টারের নাম / ১৯ বার
আপডেট সময় :: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আলমারিতে লুকিয়ে থাকা একটি বিষধর সাপের কামড়ে শাহানাজ আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের মিরওয়ারিশপুর গ্রামের চাপরাশি বাড়িতে এ ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শাহানাজ আক্তার ওই গ্রামের জায়েদ হোসেনের স্ত্রী।তিনি দুই সন্তানের জননী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে রান্নার কাজ করছিলেন শাহানাজ। দুপুরে আলমারি থেকে পেঁয়াজ নিতে গিয়ে ভেতরে লুকিয়ে থাকা একটি বিষধর সাপের কামড়ে আক্রান্ত হন। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করেন।পরে দুপুর আড়াইটার দিকে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।
নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, বিষধর সাপের কামড়ে আক্রান্ত অবস্থায় শাহানাজকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ঘটনাটি স্বজনরা এখনো পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/