• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
কবিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব পরিচালক পদপ্রার্থী নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড জনতা বাজার এজেন্ট আউটলেট উদ্বোধন নোয়াখালীতে ব্র্যাক অফিসে কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

কবিরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ভিডিও চিত্র প্রদর্শনী

রিপোর্টারের নাম / ৩৭ বার
আপডেট সময় :: সোমবার, ৬ জুলাই, ২০২৬

  1. কবিরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ভিডিও চিত্র প্রদর্শনী

নোয়াখালী প্রতিনিধি
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কবিরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ভিডিও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কবিরহাট উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৫ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ ফখরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা পূদম পুষ্প চাকমা।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিয়া ইসলাম জুইন, উপজেলা মৎস্য কর্মকর্তা সৃজন সরকার এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হায়দার চৌধুরী।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষি উদ্যোক্তা, পল্লী উন্নয়ন সমিতির সদস্য, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে পল্লী উন্নয়ন কার্যক্রম ও সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগ নিয়ে একটি তথ্যবহুল ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বক্তারা গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ, কৃষি ও আত্মকর্মসংস্থানের প্রসার এবং টেকসই পল্লী উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে কৃষি উদ্যোক্তা, পল্লী উন্নয়ন সমিতির সদস্যদের মাঝে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/