• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
কবিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব পরিচালক পদপ্রার্থী নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড জনতা বাজার এজেন্ট আউটলেট উদ্বোধন নোয়াখালীতে ব্র্যাক অফিসে কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ৪২ বার
আপডেট সময় :: রবিবার, ৩১ মে, ২০২৬

জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম নিশাত কবিরহাট উপজেলা

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে একটি বিশেষ স্মরণিকা ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

৩০ মে (শনিবার) কবিরহাট সরকারি কলেজ মাঠে এই জমকালো ভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্মরণিকা মোড়ক উন্মোচন ও গুণীজন সম্মাননা
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সংগঠনের বিগত দুই বছরের মানবিক কার্যক্রমের খতিয়ান ও বিশিষ্ট লেখকদের লেখা নিয়ে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন।

অতিথিবৃন্দ এবং সংগঠনের একঝাঁক তরুণ সদস্য মিলে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই মোড়ক উন্মোচন করেন।

ফাউন্ডেশনের কবিরহাট পৌরসভা ইউনিটের সাধারন সম্পাদক জীবন উদ্দিন ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা আক্তার।

সেবার আলো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ শাহেদের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া।

কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, পৌর বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা জামায়াতের আমির ফখরুল ইসলাম মিলন, সহ- সেক্রেটারি মেজবাহ উদ্দিন ভূঁইয়া।

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামাল,কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলাম মোমিত ফয়সাল।

উপজেলা যুব উন্নয়ন অফিসার আহসান হায়দার চৌধুরী,মাস্টার ওয়াজী উল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইশতিয়াক উদ্দিন রক্সি,বিশিষ্ট সমাজসেবক নুর উল্লাহ লন্ডনী।

আরো উপস্তিত ছিলেন সেবার আলো ফাউন্ডেশনের উপদেষ্টা বেলায়েত হোসেন মিলন, দেলোয়ার হোসেন মিলন, মজনু আহমেদ, ডা. আব্দুর রউফ চৌধুরী, শফিউল্লাহ বাচ্চুসহ অন্যান্য উপদেষ্টা, শুভানুধ্যায়ী, দাতা সদস্যরা ও স্থানীয় বিশিষ্ট সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন জাতীয় পুরস্কার প্রাপ্ত হাফিজ আতাউললাহ আফীফ,শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সভাপতি ইমরান নাজির।

আলোচনা সভায় বক্তারা বলেন”তরুণ প্রজন্মের হাত ধরে সমাজ বদলে যাচ্ছে। ‘সেবার আলো ফাউন্ডেশন’ গত দুই বছর ধরে নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে যেভাবে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।

রক্তদান, শীতার্তদের বস্ত্র বিতরণ এবং দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তারা সমাজে আলোর প্রদীপ জ্বালিয়েছে।

সংগঠনের দায়িত্বশীল সাইফুল ইসলাম নিশাত,শামিম,হাফেজ তারেক, নিরব সহ প্রতিনিধিরা তাদের বক্তব্যে সংগঠনের সকল দাতা, শুভাকাঙ্ক্ষী এবং স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই সাথে আগামী দিনগুলোতে নোয়াখালী জেলাজুড়ে মানবিক কাজের পরিধি আরও বাড়াতে চিকিৎসা ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি সহ বিভিন্ন সামাজিক উদ্যোগের ঘোষণা দেন তারা।


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/