নোয়াখালীর ভূইয়ারহাটে পুবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন।
“লেনদেন হচ্ছে ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্যাশলেস ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে ডিজিটাল লেনদেন জনপ্রিয়করণ ও গ্রাহকদের সচেতনতা বৃদ্ধি, ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সুবিধার আওতায় আনতে পূবালী ব্যাংক পিএলসি ভূইয়ারহাট উপশাখা কর্তৃক তিনদিনব্যাপী ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন শুরু হয়েছে।
১১ মে ২০২৬ সোমবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উক্ত ক্যাম্পেইন বুথ উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি নোয়াখালী অঞ্চলের অঞ্চল প্রধান জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের বসুরহাট শাখার ব্যবস্থাপক জনাব লক্ষণ চন্দ্র দাস, বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের গ্রাহকবৃন্দ। উপশাখা ব্যবস্থাপক জনাব মোহাম্মদ শহিদুল আলমে সভাপতিত্বে উক্ত সভায় বক্তারা ডিজিটাল ব্যাংকিংয়ের গুরুত্ব, ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে পূবালী ব্যাংকের ভূমিকা এবং গ্রাহক-বান্ধব আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে ব্যাংকের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিভিন্ন ডিজিটাল ও রিটেইল প্রোডাক্টস ও মোবাইল-অ্যাপ π(পাই) ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনদিনব্যাপী এই ক্যাম্পেইন উপলক্ষ্যে ভূইয়ার হাট বাজারে একটি অস্থায়ী ব্যাংকিং বুথ স্থাপন করা হয়েছে, যেখানে ব্যক্তি ও ব্যবসায়িক গ্রাহকসহ সব ধরনের গ্রাহকদের মোবাইল অ্যাপসের মাধ্যমে ফ্রী ব্যাংক হিসাব খোলা, তাৎক্ষণিক ফ্রী ডেবিট কার্ড প্রদান, পাই-অ্যাপে রেজিষ্ট্রেশন, বায়োমেট্রিক রেজিষ্ট্রেশন, বাংলা কিউআর, পজ সহ বিভিন্ন ধরনের আধুনিক ব্যাংকিং সেবা।
https://slotbet.online/