• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
কবিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব পরিচালক পদপ্রার্থী নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড জনতা বাজার এজেন্ট আউটলেট উদ্বোধন নোয়াখালীতে ব্র্যাক অফিসে কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

নোয়াখালী  কবিরহাটের বাটইয়া ইউনিয়নে শত্রুতার জেরে ৬টি হাঁসকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ।

রিপোর্টারের নাম / ৮২ বার
আপডেট সময় :: রবিবার, ১০ মে, ২০২৬

নোয়াখালী  কবিরহাটের বাটইয়া ইউনিয়নে শত্রুতার জেরে ৬টি হাঁসকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ।
নিজস্ব প্রতিবেদক, কবিরহাট (নোয়াখালী)
তারিখ: ০৯ মে ২০২৬
নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার ৭নং বাটইয়া ইউনিয়নে মাদলা গ্রামে পূর্ব শত্রুতার জেরে বিষ প্রয়োগ করে ৬টি হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এই অমানবিক ঘটনাটি ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ৭নং বাটইয়া ইউনিয়নের বাসিন্দা পেশায় গাড়িচালক মাহফুজ (যিনি এলাকায় ‘মাহফুজ ড্রাইভার’ নামেই সমাধিক পরিচিত) নিজ বাড়িতে শখের বশে এবং পারিবারিক প্রয়োজনে বেশ কিছু হাঁস পালন করে আসছিলেন। প্রতিদিনের মতো হাঁসগুলো বাড়ির আশেপাশে বিচরণ করার সময় পাশের বাড়ির লোকজন আক্রোশবশত হাঁসের খাবারে বিষ মিশিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।
বিষমিশ্রিত খাবার খেয়ে ছটফট করতে করতে একে একে মাহফুজ ড্রাইভারের পালিত ছয়টি হাঁস মৃত্যুর কোলে ঢলে পড়ে।এই ঘটনায় ভুক্তভোগী মাহফুজ ড্রাইভার ও তার পরিবার অত্যন্ত মর্মাহত। ক্ষোভ প্রকাশ করে মাহফুজ ড্রাইভার বলেন, “হাঁসগুলো আমরা অনেক যত্ন করে পালন করছিলাম। মানুষের সাথে মানুষের বিরোধ থাকতে পারে, কিন্তু অবলা প্রাণীর ওপর এমন নিষ্ঠুরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি এই অমানবিক ঘটনার সুষ্ঠু বিচার চাই।”এবং হাঁস গুলোকে ময়নাতদন্তের জন্য জেলা প্রাণিসম্পদ অফিসে পাঠানো হয় । তুচ্ছ ঘটনা বা পূর্ব শত্রুতার জেরে এমন প্রতিশোধমূলক আচরণে দুই পরিবারের মধ্যে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। এই খবর ছড়িয়ে পড়লে আশেপাশের মানুষ ভিড় জমায় এবং এমন নিষ্ঠুর কাজের তীব্র নিন্দা জানায়।স্থানীয় সচেতন মহল মনে করেন, অবলা প্রাণীর প্রতি এমন নিষ্ঠুরতা সামাজিক অবক্ষয়েরই এইটি ফৌজদারিও স্বাস্থ্যমূলক অপরাধ । ভুক্তভোগী পরিবার বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েছেন এবং এ বিষয়ে তারা গ্রাম্য সালিশ বা আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/