• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
কবিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব পরিচালক পদপ্রার্থী নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড জনতা বাজার এজেন্ট আউটলেট উদ্বোধন নোয়াখালীতে ব্র্যাক অফিসে কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

কোম্পানীগঞ্জে মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৬

রিপোর্টারের নাম / ৯১ বার
আপডেট সময় :: সোমবার, ৪ মে, ২০২৬

কোম্পানীগঞ্জে মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৬

কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাদামতলী বাজার এলাকার দক্ষিণ-পশ্চিম পাশে এক মাদক ব্যবসায়ীর বসতঘরে অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— আব্দুস শহীদ স্বপন (৫০), ওসমান গনি ওরফে সেলিম (৪৫), আলমগীর হোসেন ওরফে সানা উল্যাহ (৪৫) এবং মো. আজাদ হোসেন স্বপন (৪০)। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, ১৬৭ পিস ইয়াবা এবং ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরে পৃথক আরেকটি অভিযানে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/