• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
কবিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব পরিচালক পদপ্রার্থী নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড জনতা বাজার এজেন্ট আউটলেট উদ্বোধন নোয়াখালীতে ব্র্যাক অফিসে কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

হাতিয়ায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মহান স্বাধীনতা দিবস পালিত*

রিপোর্টারের নাম / ১০৬ বার
আপডেট সময় :: শনিবার, ২৮ মার্চ, ২০২৬

*হাতিয়ায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মহান স্বাধীনতা দিবস পালিত

​নিজস্ব প্রতিবেদক, হাতিয়া:
গত ২৬ মার্চ হাতিয়া উপজেলা শাখার উদ্যোগে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আব্দুল কাদের হালিমী। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনাব মাছউদুর রহমান বাবর।
​হাতিয়া উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জনাব ওসমান গনির সভাপতিত্বে এবং সদস্য সচিব জনাব এম এ কাইয়ুমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক জনাব এনায়েত রাব্বি, জনাব বাবুল উদ্দিন, ডাক্তার মাইনুদ্দিন রাজু এবং ডাক্তার কেফায়েতুল্লাহ।
​প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাদের হালিমী বলেন, “শহীদ জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশ কোনোদিন স্বাধীন হতো না।” তিনি আরও বলেন, “শেখ মুজিব কখনো বাংলাদেশ স্বাধীন হোক তা চাননি, বরং পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। কিন্তু শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।”
​বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন যে, “বেগম খালেদা জিয়াকে ফ্যাসিস্ট খুনি হাসিনা তিলে তিলে হত্যা করেছে।” একই সঙ্গে তিনি উল্লেখ করেন, “প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন।” উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী স্থানীয় সরকার নির্বাচনে হাতিয়ায় দলীয় প্রার্থীদের বিজয়ী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, হাতিয়াকে কোনোভাবেই সন্ত্রাসের জায়গা হতে দেওয়া হবে না।


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/