• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
কবিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব পরিচালক পদপ্রার্থী নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড জনতা বাজার এজেন্ট আউটলেট উদ্বোধন নোয়াখালীতে ব্র্যাক অফিসে কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

মা বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন নিরাপত্তা আমরা দিবো: ফখরুল ইসলাম

রিপোর্টারের নাম / ৬৮ বার
আপডেট সময় :: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

মা বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন নিরাপত্তা আমরা দিবো: ফখরুল ইসলা

সাইফুল ইসলাম নিশাত কবিরহাট উপজেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নির্বাচনী প্রচারণায় নোয়াখালী কবিরহাট উপজেলার কবিরহাট পৌরসভার ২ নং ওয়ার্ডে বিএনপি আয়োজিত নারী ভোটারদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে মাস্টার বসির উল্লার বাড়িতে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক নুর উদ্দিনের সঞ্চালনায় পৌরসভা ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুবুল হকের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫(কবিরহাট – কোম্পানীগঞ্জ)বিএনপি’র মনোনীত প্রার্থী ফখরুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপি’র সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি।

নোয়াখালী-৫ আসনের বিএনপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো.ফখরুল ইসলাম বলেন বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন নিরাপত্তা আমরা দিবো।নারীদের সকল সুবিধা ও বেকার দের কর্মসংস্থানের ব্যবস্থা করবো এমন মন্তব্য করেন।

ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, বেকার যুবকদের কার্ডসহ আগামি নির্বাচনে ধানের শীষে ভোট দিলে দেশে শান্তি প্রতিষ্ঠা হবে। আগামি ১২ ফেব্রুয়ারি সকাল সকাল মা বোনেরা সহ সকল দলে দলে কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি।

নারীদের উদ্দেশ্যে ফখরুল বলেন,বিএনপির পরিকল্পনায় আপনাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থার কথা বলা হয়েছে। বিএনপি দেশের ক্ষমতায় আসলে উপযুক্ত কর্মক্ষম ব্যক্তিরা আর বেকার থাকবেন না। নারীদের মাধ্যমে দেশকে কিভাবে এগিয়ে নেয়া যায় এমন পরিকল্পনা করছে বিএনপি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মৌমিত ফয়সাল,কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন,সাবেক সদস্য সচিব কামাল হোসেন সৌরভ,পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন,যুগ্ন আহ্বায়ক আব্দুল কুদ্দুস সহ যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা কর্মীরা।


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/