নোয়াখালী-৫ আসনের মানুষ বৈষম্যের শিকার হবে না-
নোয়াখালী-৫ আসনের বিএনপি’র মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম মনোনয়ন পত্র দাখিলের পর এমন মন্তব্য করেন।
২৮শে ডিসেম্বর(সোমবার)বেলা ২টায় কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা পূদম পুষ্প চাকমার অফিস কক্ষে সহকারী রিটার্নিং কর্মকর্তা রোকেয়া বেগম উপস্থিতিতে মনোনয়ন পএ দাখিল করে।
মনোনয়ন দাখিলের পর সাংবাদিকদের প্রশ্নে ফখরুল ইসলাম বলেন নেতা নির্বাচিত হয়ে অনেকে শোষণ করেছে,আমি শাসন শোষণ করতে আসি নাই ,আমি আপনাদের সেবক হতে এসেছি।
এই এলাকার মানুষ অবহেলিত,এই এলাকায় গ্যাস জাতীয় গ্রীডে যায় এলকার মানুষ পায় না, আমি নির্বাচিত হলে আগে আমার অবহেলিত মানুষের ঘরে ঘরে গ্যাস পৌঁছে দিব।
আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের প্রার্থী,জিয়াউর রহমান ছিল এই দেশে গণ মানুষের নেতা,আমি এই এলাকা হত দরিদ্র মানুষের নেতা হতে চাই, ইনশাল্লাহ আমি নির্বাচিত হলে সার্বক্ষণিক সকল মানুষের সাথে থাকবো।
এসময় উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলার বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
https://slotbet.online/