• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
কবিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব পরিচালক পদপ্রার্থী নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড জনতা বাজার এজেন্ট আউটলেট উদ্বোধন নোয়াখালীতে ব্র্যাক অফিসে কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

নোয়াখালী-৫ আসনে মনোনয়নপত্র নিলেন কেফায়েত উল্যাহ চৌধুরী কিসমত

রিপোর্টারের নাম / ১৫৫ বার
আপডেট সময় :: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ ও আংশিক সদর) সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কেফায়েত উল্যাহ চৌধুরী কিসমত। তার মনোনয়ন গ্রহণের মধ্য দিয়ে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে এই আসনে নির্বাচনী হাওয়া আরও স্পষ্ট হয়ে উঠেছে। রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হওয়ায় এলাকাজুড়ে আলোচনা ও তৎপরতা বেড়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে কেফায়েত উল্যাহ চৌধুরী কিসমত এর কর্মি-সর্মথকেরা তার পক্ষে কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রির্টানীং কর্মকতার নিকট হতে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র নেওয়ার পর কেফায়েত উল্যাহ চৌধুরী কিসমত বলেন, মনোনয়ন নেওয়া নাগরিক অধিকার এবং দলের সিদ্ধান্ত অনুযায়ী তিনি এই এলাকার মানুষের জন্য কাজ করতে প্রস্তুত। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের সমর্থন পেলে কবিরহাট-কোম্পানীগঞ্জ ও সদর উপজেলার আংশিক এলাকার উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তিনি আরও বলেন, লের নির্দেশনা অনুযায়ী এই এলাকার উন্নয়নের কাজ করবো ইনশাআল্লাহ।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নোয়াখালী-৫ আসনটি ঐতিহ্যগতভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দলের প্রার্থী ও সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বেড়ে যাওয়ায় ভোটের মাঠে উত্তাপ ছড়াচ্ছে। কেফায়েত উল্যাহ চৌধুরী কিসমতের মনোনয়ন গ্রহণের ফলে নিজ দলের কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন তারা।

এদিকে সাধারণ ভোটারদের মধ্যে উন্নয়ন,স্থিতিশীলতা ও প্রতিনিধিত্ব নিয়ে প্রত্যাশা বাড়ছে। এলাকাবাসীর একটি বড় অংশ মনে করছে, এবার নির্বাচনে ব্যক্তিগত গ্রহণযোগ্যতা,সংগঠনিক শক্তি ও উন্নয়নের অঙ্গীকারই ভোটের ফল নির্ধারণে মুখ্য ভূমিকা রাখবে।

 সব মিলিয়ে নোয়াখালী-৫ আসনে নির্বাচনী হাওয়া ধীরে-ধীরে জোরালো হচ্ছে। মনোনয়নপত্র দাখিল ও প্রার্থী চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গে এই আসনে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র আকার নেবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/