কবিরহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত –
নুর আলাম বিপ্লব নোয়াখালী –
নোয়াখালীর কবিরহাটে মহান বিজয় দিবস-২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) কবিরহাট সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে ভোর ৬টায় ৩১বার তোপধ্বনির পর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার পূদম পুষ্প চাকমা ও কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নিজাম উদ্দিন ভুঁইয়া,
পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল , ,কবিরহাট পৌরসভা,কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়,কবিরহাট সরকারি কলেজ,ফায়ার সার্ভিস, কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ সমিতি,উপজেলা শিক্ষক সমিতি,উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কবিরহাট উপজেলা শাখা,শিক্ষা প্রতিষ্ঠান,সরকারী, বে-সরকারী সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
মহান বিজয় দিবসের দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর অংশ হিসাবে সকাল ৯ টায় উপজেলা প্রাঙ্গণে কুচকাওয়াজ,প্যারেড,এছাড়াও দিনব্যাপী বিজয় মেলা (চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্য) ও পিঠা উৎসব এবং উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার পূদম পুষ্প চাকমা সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়,
এসময়ে আরো উপস্হিত ছিলেন বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
https://slotbet.online/