• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
কবিরহাটে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালকের মৃত্যু কবিরহাটে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু, সিএনজি চালক আটক জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার মাদকসেবনের প্রতিবাদ করায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা বিষধর সাপের কামড়ে শাহানাজ আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদন্ড কবিরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ভিডিও চিত্র প্রদর্শনী ঋণ ও প্রতারণার দায়ে আত্মগোপনে থাকা যুবকের ভাড়া বাসায় মৃত্যু প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থায়নে কবিরহাটে ২২৫ অসহায় নারীর মাঝে আর্থিক সহায়তা প্রদান নোয়াখালীতে মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে কানাডা প্রবাসীর স্ত্রী ৩ সন্তান রেখে উধাও!

জামাতে যোগ দিলেন সাবেক বিএনপি’র এমপি মেজর আখতারুজ্জামান

রিপোর্টারের নাম / ৯৫ বার
আপডেট সময় :: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান। এ সময় তিনি সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাক্ষাৎকালে আমিরে জামায়াতের উপস্থিতিতে মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন।

তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।

এ সময় জামায়াত আমির ডা. শফিকুর রহমান তাকে আন্তরিকভাবে আলিঙ্গন করেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।

জামায়াতে ইসলামী জানিয়েছে, মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব। স্বাধীনতার পর তিনি রাজনীতি ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিবেদিত রাখেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও ন্যায্য স্বীকৃতি আদায়ে আজও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/