• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
কবিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব পরিচালক পদপ্রার্থী নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড জনতা বাজার এজেন্ট আউটলেট উদ্বোধন নোয়াখালীতে ব্র্যাক অফিসে কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

কবিরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উদযাপিত

রিপোর্টারের নাম / ৮৬ বার
আপডেট সময় :: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

কবিরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উদযাপি

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কবিরহাটে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ পালিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী ও আলোচনা সভা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পূদম পুষ্প চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. শামছ-এ-আরিফিন এবং কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন মিয়া।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহজালাল মো. ইউনুছ।

দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে বিভিন্ন স্টলে গবাদিপশু, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য, প্রাণিসম্পদ প্রযুক্তি এবং আধুনিক কৃষি উদ্ভাবন প্রদর্শন করা হয়। স্থানীয় খামারি ও উদ্যোক্তারা উন্নত জাতের পশু-পাখি ও উৎপাদিত পণ্য প্রদর্শন করে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেন।

এবারের প্রদর্শনীর আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কবিরহাট। সহযোগিতায় ছিল এলডিডিপি প্রকল্প, উপজেলা প্রশাসন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন,
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি। আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

উদ্বোধনী আয়োজনকে কেন্দ্র করে পুরো উপজেলা চত্বরে ছিল বর্ণিল সাজসজ্জা, উৎসবের আমেজ এবং সার্বিক জনসমাগম।


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/