• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
কবিরহাটে পৈতৃক জমি জবরদখল, হুমকি-ধামকির অভিযোগে বড় ভাইদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কবিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনার শীর্ষে আরাফাতের রহমান হাসান সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন নাজমুল হুদা ফরহাদ সোনাইমুড়ীতে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন কবিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার

নোয়াখালীর কবিরহাটে ফখরুল ইসলামের নির্বাচনী সমাবেশে জনতার ঢল।

রিপোর্টারের নাম / ১২৭ বার
আপডেট সময় :: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

 

বিশেষ প্রতিনিধি : কবিরহাট নিউজ

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট ও সদরের আংশিক) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপি নেতা মো: ফখরুল ইসলাম বলেছেন, “আপনারা ধানের শীষে ভোট দিন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নদীভাঙা কবলিত নোয়াখালীকে শহরে রূপান্তর করা হবে।”

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে কবিরহাট জিরো পয়েন্টে আয়োজিত এক সমাবেশে তিনি এ প্রতিশ্রুতি দেন। মানুষের ঢল নামায় পুরো জনপদে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

ফখরুল ইসলাম বলেন, এই আসনে অনেকেই মনোনয়ন প্রত্যাশী ছিলেন, সবাই যোগ্য। তারপরও দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমাকে নয়—ধানের শীষকে ভোট দিন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন।

তিনি আরো বলেন, এই অঞ্চলে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলা হবে। ওবায়দুল কাদেরের মতো আমার কোনো ভাইকে মেয়র বা ভাগিনা চেয়ারম্যান বানানো হবে না। যোগ্যতার ভিত্তিতেই চাকরি হবে—এর জন্য কাউকে আমার বাসায় মাছ-মাংস বা দই নিয়ে যেতে হবে না।”

নির্বাচিত হলে জনগণের দোরগোড়ায় সরাসরি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করে তিনি বলেন, আমার সঙ্গে দেখা করতে আপনাদের কোনো মামা-খালুর দরকার হবে না। আপনাদের ভোটে জয়ী হলে আমি আপনাদের প্রতিনিধি হিসেবেই কাজ করবো।

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি নোয়াখালীবাসীর আস্থাকে ফের শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ধানের শীষে ভোট দিয়ে নোয়াখালীকে আবারও বিএনপির দুর্গ হিসেবে প্রতিষ্ঠিত করুন।

সভায় সভাপতিত্ব করেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন। জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম আহ্বায়ক এ বি এম জাকারিয়া, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, কবিরহাট পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/