• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
কবিরহাটে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালকের মৃত্যু কবিরহাটে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু, সিএনজি চালক আটক জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার মাদকসেবনের প্রতিবাদ করায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা বিষধর সাপের কামড়ে শাহানাজ আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদন্ড কবিরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ভিডিও চিত্র প্রদর্শনী ঋণ ও প্রতারণার দায়ে আত্মগোপনে থাকা যুবকের ভাড়া বাসায় মৃত্যু প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থায়নে কবিরহাটে ২২৫ অসহায় নারীর মাঝে আর্থিক সহায়তা প্রদান নোয়াখালীতে মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে কানাডা প্রবাসীর স্ত্রী ৩ সন্তান রেখে উধাও!

নোয়াখালী যারা পেলেন বিএনপির মনোনয়ন

রিপোর্টারের নাম / ৮০ বার
আপডেট সময় :: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, আগামী নির্বাচনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে অংশ নেবেন। এগুলো হলো- ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি আসনে অংশ নেবেন, সেটি হলো বগুড়া-৬।
এ ছাড়া, ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা-১৪ আসনে মায়ের ডাকের সানজিদা তুলি নির্বাচন করবেন বলে জানানো হয়।

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।

এ সময় মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। নির্বাচনে ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীদের তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলন সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।

এর আগে কীভাবে বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত করছেন জানতে চাইলে ঢাকা পোস্টের সঙ্গে এক সাক্ষাৎকারে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তারা মাঠ পর্যায়ে জরিপ করছেন, যাতে নির্বাচনে জয়ী হওয়ার মতো প্রার্থী বাছাই করতে পারেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

নোয়াখালী যারা পেলেন বিএনপির মনোনয়ন নোয়াখালী-১ ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী -২ জয়নুল আবদীন ফারুক, নোয়াখালী-৩ বরকত উল্লাহ বুলু, নোয়াখালী – ৪ মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী -৫ ফখরুল ইসলাম, নোয়াখালী-৬ মাহবুবুর রহমান শামীম।


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/