• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
কবিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব পরিচালক পদপ্রার্থী নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড জনতা বাজার এজেন্ট আউটলেট উদ্বোধন নোয়াখালীতে ব্র্যাক অফিসে কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

নোয়াখালীতে গাঁজা সেবন নিয়ে দুই বন্ধুর ঝগড়ায় পানিতে ডুবে একজনের মৃত্যু

রিপোর্টারের নাম / ১০৪ বার
আপডেট সময় :: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

নোয়াখালীতে গাঁজা সেবন নিয়ে দুই বন্ধুর ঝগড়ায় পানিতে ডুবে একজনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচরে গাঁজা সেবনকে কেন্দ্র করে দুই বন্ধুর ঝগড়ার ঘটনায় পুকুরে ডুবে তপন চন্দ্র মজুমদার (৪২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ডালিম চন্দ্র মজুমদার (৪০) নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানাতে পারেনি তারা।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুমোদ মজুমদারের বাড়ির পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।

নিহত তপন চন্দ্র মজুমদার ওই ইউনিয়নের চরবাটা গ্রামের মৃত ননী গোপাল মজুমদারের ছেলে। আটক ডালিম একই গ্রামের ভবতোষ চন্দ্র মজুমদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডালিম ও তপন প্রায়ই একসঙ্গে গাঁজা সেবন করত। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তারা দু’জনকে স্থানীয় লোকজন একসঙ্গে হাঁটতে দেখেন। কিছুক্ষণ পর তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে ডালিম তপনকে পুকুরে ফেলে দেয়। এসময় তপনও ডালিমকে টেনে পানিতে ফেলে দেয়।

স্থানীয় ডেকোরেশন মিস্ত্রি মনসুর (৪৫) ও অটোরিকশা চালক নারায়ণ মজুমদার (৪৭) তাদের চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছে ডালিমকে জীবিত উদ্ধার করেন। তবে তপনকে খুঁজে পাওয়া যায়নি। রাত সোয়া ২টার দিকে তার মরদেহ পুকুরে ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

চরজব্বর থানার ওসি  মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হয়েছে। আটক ডালিম অসুস্থ থাকায় তাকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/