• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
কবিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব পরিচালক পদপ্রার্থী নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড জনতা বাজার এজেন্ট আউটলেট উদ্বোধন নোয়াখালীতে ব্র্যাক অফিসে কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

নোয়াখালীতে অটোরিকশা ছিনতাই, চালককে হত্যা

রিপোর্টারের নাম / ৯৫ বার
আপডেট সময় :: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

নোয়াখালীতে অটোরিকশা ছিনতাই, চালককে হত্যা(

একেএম ইকবাল
কোম্পানীগঞ্জ প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক অটোরিকশা চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে পার্শ্ববর্তী সুবর্ণচরের চরজব্বার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নুর ইসলাম মিয়ার বাড়ির পাশ থেকে চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রিকশাচালকের নাম মো. রফিকুল ইসলাম (৫৫)। তিনি কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফজল হক মিয়ার বাড়ির আক্কেল আলীর ছেলে।

নিহতের মেয়ে মৌসুমী বেগমের বান্ধবী পাকিজা আক্তারের মাধ্যমে জানা যায়, রফিকুল ইসলাম ২–৩ মাস আগে একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনেছিলেন। সোমবার দুপুরে খাবার খেয়ে তিনি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর ফিরে আসেননি। পরিবারের লোকজন একাধিকবার তার মুঠোফোনে কল করলেও সেটি বন্ধ পাওয়া যায়।

মঙ্গলবার সকালে সুবর্ণচরের নুর ইসলাম মিয়ার বাড়ির পাশে স্থানীয়রা মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের গলায় দড়ির দাগ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করে মরদেহ ফেলে যায় এবং অটোরিকশা ও মুঠোফোন নিয়ে পালিয়ে যায়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। মরদেহের গলায় দড়ির কালো দাগ, বাম হাতের আঙুল থেতলানো এবং পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। মুখ ও নাকে কিছু ঢোকানো হয়েছে কিনা তা পরীক্ষা করা হচ্ছে।”

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/