• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
কবিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব পরিচালক পদপ্রার্থী নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড জনতা বাজার এজেন্ট আউটলেট উদ্বোধন নোয়াখালীতে ব্র্যাক অফিসে কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জে একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ঘটনাস্থলেই ৭ যাত্রী নিহত হয়েছেন।

রিপোর্টারের নাম / ১০৬ বার
আপডেট সময় :: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

নোয়াখালীর বেগমগঞ্জে একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ঘটনাস্থলেই ৭ যাত্রী নিহত হয়েছেন।l
বুধবার (৬ আগস্ট) ভোরে নোয়াখালীর জেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফয়জুন নেসা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি আক্তার (১০), মীম আক্তার (২) ও লামিয়া আক্তার (৯)। নিহতরা লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার হাজীরপাড়া ইউনিয়নের পশ্চিম চৌপালী এলাকার বাসিন্দা।
জানা গেছে, মাইক্রোবাসটিতে চালকসহ ১১ জন ছিলেন। এর মধ্যে দুর্ঘটনার পর চালকসহ ৪ জন বের হয়ে যান। অন্য ৭ জনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা মাইক্রোবাসের পেছনের সিটগুলোতে ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তারা সবাই ওমান প্রবাসী এক ব্যক্তিকে আনতে ঢাকায় গিয়েছিলেন। বিমানবন্দর থেকে ফেরার পথে তারা দুটি গাড়িতে করে লক্ষ্মীপুরের দিকে ফিরছিলেন। একটি প্রাইভেটকার ও একটি হাইস মাইক্রোবাসে তারা ফিরছিলেন। এমন সময় পথে হাইসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হয়।
চৌমুহনী ফায়ার স্টেশন জানায়, বুধবার ভোর ৫টা ৪০ মিনিটে দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়। ঘটনাস্থলে ৬টা ৫ মিনিটে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু হয়। ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধারে অংশ নেয়।
পুলিশের ধারণা, চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। কয়েকজন বের হতে পারলেও সাতজন ভেতরে আটকা পড়ে মারা যান।
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি খাল থেকে তোলা হয়েছে। ঘটনাস্থলে আর কোনো মরদেহ নেই। ওমান প্রবাসী বেঁচে আছেন। নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/