• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
কবিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব পরিচালক পদপ্রার্থী নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড জনতা বাজার এজেন্ট আউটলেট উদ্বোধন নোয়াখালীতে ব্র্যাক অফিসে কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

দুদকের মামলায় কবিরহাট পৌরসভার সাবেক মেয়রের স্ত্রী কারাগারে

রিপোর্টারের নাম / ১০৩ বার
আপডেট সময় :: রবিবার, ১৩ জুলাই, ২০২৫

দুদকের মামলায় কবিরহাট পৌরসভার সাবেক মেয়রের স্ত্রী কারাগারে

১৩ জুলাই ২০২৫ | 🕒 স্টাফ রিপোর্ট

নোয়াখালী:
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কবিরহাট পৌরসভার সাবেক মেয়র জহিরুল হক রায়হানের স্ত্রী সামিয়া শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১৩ জুলাই) তিনি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তার আবেদন নামঞ্জুর করেন।

দুদকের নোয়াখালী জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলাটি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় রুজু করা হয়েছে।

দুদকের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাবেক মেয়র জহিরুল হক রায়হান ২০১১ সালে প্রথমবার কবিরহাট পৌরসভার মেয়র নির্বাচিত হন এবং পরবর্তীতে আরও দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত মেয়রের দায়িত্বে ছিলেন। মেয়র থাকাকালীন তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে।

দুদকের প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, রায়হান ও তার স্ত্রী সামিয়া শারমিনের নামে বৈধ কোনো আয় বা ব্যবসায়িক উৎস খুঁজে পাওয়া যায়নি। তবুও নোয়াখালী সদর উপজেলার পশ্চিম আলীপুর মৌজায় তাদের নামে জমিসহ একটি চারতলা ভবনের অস্তিত্ব পাওয়া যায়। যার নির্মাণ ব্যয় নির্ধারিত হয় ৪৪ লাখ ৩৩ হাজার ৬০০ টাকা।

দুদকের ভাষ্য অনুযায়ী, তারা পরস্পর যোগসাজশে উক্ত স্থাবর সম্পত্তি অবৈধভাবে অর্জন ও ভোগদখল করছেন।

বর্তমানে সামিয়া শারমিন নোয়াখালী জেলা কারাগারে রয়েছেন। অন্যদিকে, মামলার অপর অভিযুক্ত সাবেক মেয়র জহিরুল হক রায়হানের বিষয়ে বিস্তারিত অনুসন্ধান ও আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে দুদক।

 


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/