• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব পরিচালক পদপ্রার্থী নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড জনতা বাজার এজেন্ট আউটলেট উদ্বোধন নোয়াখালীতে ব্র্যাক অফিসে কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার নোয়াখালীতে মা-নবজাতকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসক দম্পতির সর্বোচ্চ শাস্তির দাবি

কবিরহাট উপজেলার বাটইয়াতে বসতবাড়ির গাছ কেটে জায়গা দখলের অভিযোগ।

রিপোর্টারের নাম / ৮১ বার
আপডেট সময় :: বুধবার, ৪ জুন, ২০২৫

কবিরহাট উপজেলার বাটইয়াতে বসতবাড়ির গাছ কেটে জায়গা দখলের অভিযোগ।

প্রতিনিধি – কবিরহাট নিউজ

নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আলী আহাম্মদ সারেং বাড়ির বসত ভিটার পাশে বাগানে থাকা কয়েক রকমের ফলের গাছ কেটে জায়গা দখলের অভিযোগ উঠেছে একই ওয়ার্ডের কালা মিয়া মিস্ত্রি বাড়ির মৃত আবদুল মতিন এর ছেলে মাহবুবুর রহমান রাহাত (৩০) এর বিরুদ্ধে। সরেজমিনে তদন্ত করে দেখা যায় বসতভিটার পাশে একটি বাগানে প্রায় ৪ শতক জায়গার বিভিন্ন রকমের ফলের গাছ কেটে জায়গা দখল করছেন রাহাত। গাছ কাটার বিষয়ে জানতে চাইলে রাহাত বলেন, আমরা ওই সম্পত্তির একটা অংশ ওয়ারিশ সূত্রে মালিক আছি আর সে জন্যই আমরা গাছ কেটেছি কিন্তু জায়গার প্রকৃত মালিক নিজাম উদ্দিন জনি গং বলে জানান স্থানীয় কয়েকজন। দলিল ও খতিয়ানসহ অন্যান্য কাগজের বিষয়ে জানতে চাইলে রাহাত বলেন, এ সম্পত্তির নিয়ে অত্র এলাকার মেম্বার, চেয়ারম্যান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে বৈঠক হয়েছিল কিন্তু কোন প্রকার সমাধান হয়নি। কাগজ পত্র যতোটুকু ছিলো তা আমরা মেম্বার চেয়ারম্যান এর কাছে দিয়েছি। সম্পত্তির দাবিদার জনি গত ২ জুন, ২০২৫ তারিখে তাদের খরিদ সূত্রে মালিকীয় জায়গার গাছ কেটে নেওয়ায় বিষয়ে রাহাত কে বিবাদী করে কবিরহাট থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, বাটইয়া ৩ নং ওয়ার্ডে অবৈধ ভাবে গাছ কেটে জায়গা দখলের একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/