• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব পরিচালক পদপ্রার্থী নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড জনতা বাজার এজেন্ট আউটলেট উদ্বোধন নোয়াখালীতে ব্র্যাক অফিসে কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার নোয়াখালীতে মা-নবজাতকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসক দম্পতির সর্বোচ্চ শাস্তির দাবি

কবিরহাটে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৫১ বার
আপডেট সময় :: সোমবার, ২ জুন, ২০২৫

কবিরহাটে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধিঃ-
কবিরহাটে ২০২৪-২০২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেরনশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্প এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী পার্টনার প্রকল্প এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।

আধুনিক পদ্ধতিতে কৃষির উৎপাদন বৃদ্ধিসহ কৃষকদের দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবে এই প্রশিক্ষণ। এতে বিভিন্ন অঞ্চলের যে ফসল উৎপাদন করা হয়ে থাকে তার সঠিক ব্যবহার হবে। কৃষকরা যেন ভালো ফসল উৎপাদন করতে পারে সে বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শামস্-এ-আরেফিন জানান, কবিরহাটে ১২টি পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) রয়েছে। এতে ২৫ জন করে কৃষক পার্টনার কংগ্রেস সদস্য রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার পূদম পুষ্প চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নোয়াখালী জেলার উপ-পরিচালক কৃষিবিদ ড. মীরা রানী দাস,

বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নোয়াখালী জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মুহাম্মাদ শহীদুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার সৃজন সরকার, উপজেলা সমবয় অফিসার নুর মোহাম্মদসহ  উপজেলার বিভিন্ন এলাকার ১০০ জন প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/