• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
কবিরহাটে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কবিরহাটে বিএনপি নেতার সংবাদ সম্মেলন নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা নোয়াখালী কবির হাটে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার কবিরহাটে আলোচিত রডবোঝাই ট্রাক ডাকাতি মামলার আসামি যুবদল নেতা গ্রেপ্তার প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব পরিচালক পদপ্রার্থী নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড জনতা বাজার এজেন্ট আউটলেট উদ্বোধন নোয়াখালীতে ব্র্যাক অফিসে কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়ায় কিশোর নিহত হওয়ার ঘটনা নিয়েও হচ্ছে রাজনীতি।

রিপোর্টারের নাম / ৯৬ বার
আপডেট সময় :: সোমবার, ২৬ মে, ২০২৫

নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়ায় কিশোর নিহত হওয়ার ঘটনা নিয়েও হচ্ছে রাজনীতি।

বিশেষ প্রতিনিধি:নোয়াখালী সদর উপজেলার (বেল্লা কোট্টা) নামক স্থানে ছুরিকাঘাতে আবুল হোসেন রাফি (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চলছে বিভিন্ন রাজনৈতিক দলের মিটিং ও সভা সমাবেশ। রাফি অশ্বদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের অলিপুর গ্রামের মোহাম্মদ আজাদ মিয়ার ছেলে। অনুসন্ধানে জানা যায় গত ২২ মে (বৃহস্পতিবার) বিকেল ৪ টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের অলিপুর গ্রামের অশ্বদিয়া সোলেমান উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলার সময় রুমন নামে এক কিশোর এর ঠোট ফেটে রক্তক্ষরণ হয় এ নিয়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও মারামারির মত ঘটনা ঘটে। পরবর্তীত আনুমানিক ৫ টার দিকে রুমন ও তাঁর সাথে থাকা কয়েকজন উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের চাঁন মিয়ার মোড় এলাকার বেল্লা কোট্টার একটি চা দোকানে পল্লী চিকিৎসক মোহাম্মদ শাহিন মিয়ার কাছে চিকিৎসা নিতে আসলে রুমন এর চিকিৎসা শুরু হওয়ার আগেই ফুটবল খেলায় অংশগ্রহণকারী সবাই একত্রিত হলে ঘটনাস্থলে স্থানীয় দলীয় নেতা-কর্মীরাও জড়ো হয়ে তর্কে জড়ান নেতা কর্মীরা, ফুটবল খেলায় অংশগ্রহণকারী কিশোররা ও পল্লী চিকিৎসক শাহীন মিয়ারা, তর্কের এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে যায়। এতে রাফি গুরুতর আহত হয়। রাফির হাতের বাহু ও গলার মাঝখানে ছোট কোন চুরির আঘাত লেগেছে বলে জানান স্থানীয়রা, অভিযোগে পল্লী চিকিৎসকের কথা বলা হলেও এখনো প্রমান মিলেনি। পরে তাকে নোয়াখালী সদর হাসাপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান, পথে ডেমরা স্টাফ কোয়াটার রাফিকে বহনকারী এম্বুলেন্স খারাপ হয়। অ্যাম্বুলেন্স ঠিক করতে অনেক সময় লেগে যায় বলে জানান অ্যাম্বুলেন্সে থাকা অন্য ব্যক্তিরা। পরে রাফিকে ঢাকা আল বারাকা হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ বিষয়ে

  1. সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, নিহতের স্বজনেরা তার মৃত্যুর বিষয়টি আমাকে জানিয়েছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/