• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম ::
চাঁদাবাজী,সালিশ বাণিজ্য, বালু বাণিজ্য, মাদক ব্যবসা চলবে না -এম পি  ফখরুল ইসলাম, ৫নোয়াখালী  মা বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন নিরাপত্তা আমরা দিবো: ফখরুল ইসলাম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নোয়াখালী ৫ আসন সামরিক মহড়া অনুষ্ঠিত হয এমপি মন্ত্রীরা দুর্নীতি বন্ধ করলে দেশে দুর্নীতি বন্ধ হয়ে যাবে – ওমর আলী রাজ মাইজদীতে লাজফার্মাকে ২০ হাজার টাকা অর্থদন্ড কবিরহাটে জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থীর গণসংযোগ নোয়াখালী জেলা কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত প্রফেসর মাহবুবুর রহমান ওসমানী নোয়াখালী-৫ আসনের মানুষ বৈষম্যের শিকার হবে না নোয়াখালী-৫ আসনে মনোনয়নপত্র নিলেন কেফায়েত উল্যাহ চৌধুরী কিসমত কবিরহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

সদর উপজেলায় চোলাই মদসহ এক যুবলীগ নেতা নাছির উদ্দিন টিটুকে

রিপোর্টারের নাম / ৮৫ বার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

নোয়াখালী সদর উপজেলায় চোলাই মদসহ এক যুবলীগ নেতা নাছির উদ্দিন টিটুকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার নাছির উদ্দিন টিটু উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও একই ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আইয়ুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে চোলাই মদসহ তাকে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়।

স্থানীয়রা জানায়, গত ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যায় টিটু মেম্বার। বুধবার সন্ধ্যার দিকে অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওয়াপদা ব্রিজ সংলগ্ন আইয়ুব সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় যুবলীগ নেতা টিটু মেম্বারকে স্থানীয় কিছু লোকজন চোলাই মদসহ আটক করে বলে দাবি করে। পরে তাকে ওই চোলাই মদসহ পুলিশে সোপর্দ করে।

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে টিটু এলাকায় মাদক রাজ্যের গডফাদার ছিল। এছাড়াও তার বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল ও কিশোর গ্যাং সদস্যের মদদের অভিযোগ রয়েছে। তৎকালীন সময়ে স্থানীয়রা তার বিরুদ্ধে ভয়ে মুখ খুলতে পারেনি।

যোগাযোগ করা হলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেয়া হয়েছে। স্থানীয়রা টিটুকে ৪-৫ লিটার চোলাই মদসহ আটক করে। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।


☞ এ জাতীয় আরো খবর

সম্পাদকীয় :

সম্পাদক : মিজানুর রহমান কিরণ।
সহ-সম্পাদক ও প্রকাশক : তৌহিদুল আনোয়ার আজিম।
নির্বাহী সম্পাদক : জাফর ইকবাল
বার্তা সম্পাদক : মোহাম্মদ হারুন আল রশিদ।

https://slotbet.online/