সাবেক উপরাষ্ট্রপতি, সাবেক প্রধানমন্ত্রী জননেতা প্রয়াত মরহুম ব্যারিষ্টার মওদুদ আহমেদ এর ৪র্থ মৃত্যুবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বিকেল ৪ ঘটিকায় নোয়াখালী কবিরহাট উপজেলার কবিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব বেলাতে হোসেন খোকনের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ- পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ, নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, যুগ্ম আহ্বায়ক এবিএম জাকারিয়া, কবিরহাট উপজেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, উপজেলা বিএনপির সদস্য সচিব সৌরভ হোসেন কামাল,পৌর বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মনজু উপজেলা যুবদলের আহব্বায়ক সাহাদাত হোসেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আরাফাত রহমান হাসান, প্রমুখ।
এসময় বক্তারা বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিষ্টার মওদুদ আহমদের স্মৃতি চারণ করে তার উল্লেখ যোগ্য নোয়াখালী ৫ আসনের কর্মকান্ড তুলে ধরে বলেন, এমন রাজনীতিবিদ বাংলার মাটিতে আর তৈরি হবেনা এবং তার মত দলমত নির্বিশেষে এমন নেতাকে হারিয়ে আমরা বড় ধরনের একজন রাজনৈতিক অভিভাবক হারিয়েছি, বক্তারা স্থানীয় নেতা কর্মীদের তারেক রহমানের পক্ষ থেকে হুঁশিয়ার উচ্চারণ করে বলেন দলের কেউ কোন অনৈতিক কাজের সাথে জড়িত হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে, মরহুম এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। উপস্থিত নেতাকর্মীদের মাঝে ইফতার বিতরণ করা হয়
https://slotbet.online/